রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০৮:২৮ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

সাইম ও নাঈমের ভালো শুরুর পরও স্বল্প সংগ্রহ ঢাকার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রথম ম্যাচ জয়ের পর বিপিএলে ব্যর্থতার বৃত্তে বন্দী দুর্দান্ত ঢাকার লক্ষ্য ছিল আজকের ম্যাচে অপরাজিত খুলনাকে হারিয়ে ঘুরে দাঁড়ানো। সেই লক্ষ্যে ঢাকার ফ্রাঞ্চাইজিটিকে দারুণ শুরুও এনে দিয়েছিল দলের দুই ওপেনার সাইম আইয়ুব ও নাঈম শেখ। তাদের মধ্যকার বড় জুঁটিতে ভালো স্কোরের স্বপ্ন দেখেতে থাকা ঢাকাকে অবশ্য মাটিতেই নামালো এই আসরে এখন পর্যন্ত অপরাজিত দল খুলনা। ওপেনারদের বিদায়ের পরই ঢাকাকে চেপে ধরে স্বল্প রানে আটকে দেয় খুলনা।

সোমবার (২৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে দুর্দান্ত ঢাকা। দলের হয়ে ২১ বলে সর্বোচ্চ ৪১ রান করেছেন নাইম। খুলনার পক্ষে পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ নিয়েছেন সর্বেোচ্চ তিন উইকেট।

এদিন টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে মোসাদ্দেক হোসেনের দলকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার নাঈম শেখ ও সাইম আইয়ুব। বিশেষ করে নাঈম এদিন আক্রমণাত্মক ব্যাটিং উপহার দেন। আর তাকে যোগ্য সঙ্গ দিয়েছনে সাইম আইয়ুব। এই দুইজনে ৯ ওভারে যোগ করেছিলেন ৭৫ রান।

তবে নাঈম ঝড়ো ২১ বলে ৪১ করে বিদায় নিলেই ঢাকার ব্যাটিং অর্ডারে মড়ক লাগা শুরু হয়। মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় একের পর এক উইকেটের বর্ষণ হতে থাকে। একমাত্র ঢাকার অজি তারকা অ্যালেক্স রস কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। তবে তিনিও ২১ রানের বেশি করতে পারেননি।

শেষদিকে আরফাত সানির ১৫ রানের সৌজন্যে ১২০ রান পার করে তারা। খুলনার হয়ে ১৫ রানে ৩ উইকেট শিকার করেছেন মোহাম্মদ নাওয়াজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ আদর্শ স্কুল চ্যাম্পিয়ন

প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

কেপ ভার্দেতে কেমন চলছে মুসলিমদের জীবনযাত্রা?

বিশ্বকাপ থেকে ‘এক’ স্বাগতিকের বিদায়

কানাডার স্বপ্ন ভেঙে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো

কেপ ভার্দে যেতে কি বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে?

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : বিজন কান্তি 

নরসিংদীতে মন্দির উন্নয়ন কাজের সরকারি বরাদ্দ বিএনপি নেতার পকেটে!

সেমিনারে বক্তারা / সুশাসন নিশ্চিত করতে হলে গণতন্ত্র প্রতিষ্ঠা অপরিহার্য

১০

এএফসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিমান, রানার্সআপ ইউএস-বাংলা

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

সিলেট-ম্যানচেস্টার রুটে ফিরছে সরাসরি ফ্লাইট, রোববার প্রথম যাত্রা

১৩

জুলাই সনদের প্রতি পুনরায় প্রতিশ্রুতি ব্যক্ত করলেন জামায়াত আমির

১৪

হরমুজ প্রণালি ইরানের জন্য পারমাণবিক অস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ 

১৫

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব আরও গভীর করার আহ্বান ডা. শফিকুর রহমানের

১৬

ইসলামিক ব্যাংকিংয়ে সুশাসন, শরিয়াহ কমপ্লায়েন্স বাস্তবায়নে জোর

১৭

ফরিদপুর বিভাগ ও সিটি করপোরেশন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমার : আনচেলত্তি

১৯

কুমিল্লা ও চাঁদপুরে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত মহাপরিচালক

২০
X