ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

অপরাজিত খুলনার সামনে ব্যাটিংয়ে ঢাকা

টসের দৃশ্য । ছবি: সংগৃহীত
টসের দৃশ্য । ছবি: সংগৃহীত

বিপিএলের এবারের আসর শুরুর আগে কেউই ফেভারিটদের তালিকায় রাখেনি খুলনা টাইগার্সকে। তবে সল্প বাজেটের খুলনাই সবাইকে অবাক করে দিয়ে বিপিএলে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল। সিলেটে এনামুল হক বিজয়ের অপরাজিত দল আজকে নামবে দুর্দান্ত ঢাকার বিপক্ষে। সাড়ে ছয়টায় শুরু হওয়া এই ম্যাচে ঢাকার বিপক্ষে টস হেরে বোলিং করবে খুলনা।

সোমবার (২৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিপিএলের ১৪তম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামছে ঢাকা। টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক।

প্রথম ম্যাচে কুমিল্লাকে উড়িয়ে দারুণ শুরু করা ঢাকা এর পর থেকেই ধুঁকছে। বোলিংটা ভালো করলেও ব্যাটিংয়েই বেশি ছন্নছাড়া ঢাকার দলটি। শক্তি বাড়াতে টুর্নামেন্টের মাঝেই পাকিস্তানের উদীয়মান তারকা সাইম আইয়ুব এবং অস্ট্রেলিয়ার তারকা অ্যালেক্স রসকে দলে টেনেছে তারা। তবে এখন পর্যন্ত তেমন পারফর্ম করতে পারেনি তারা।

নামীদামী তারকাদের নিয়ে ঢাকা তেমন ভালো করতে না পারলেও তরুণ ক্রিকেটারদের নিয়েই চমক দেখাচ্ছে খুলনা টাইগার্স। আসরে নিজেদের প্রথম তিন ম্যাচের সবগুলো জিতেছে এনামুল হক বিজয়ের দল। এভিন লুইস, মোহাম্মদ নেওয়াজ এবং দাসুন শানাকার মতো তারকা ক্রিকেটাররা যোগ দেয়ায় দলটির শক্তি বেড়েছে আরও।

খুলনা টাইগার্স একাদশ: এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসেন, দাসুন শানাকা, মাহমুদুল হাসান জয়, হাবিবুর রহমান সোহান, মোহাম্মদ নেওয়াজ, নাহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।

দুর্দান্ত ঢাকা একাদশ: মোহাম্মদ নাইম, সাইম আইয়ুব, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), অ্যালেক্স রস, ইরফান শুক্কুর, গুলবাদিন নায়েব, এসএম মেহেরব, আরাফাত সানি, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, উসমান কাদির।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়েই মিলতে পারে পে-স্কেলের সম্পূর্ণ বেতন, গেজেট নিয়ে নতুন বার্তা

জুলাই শহীদ ছেলের অনুদানের টাকায় বাবার দ্বিতীয় বিয়ে, সমালোচনার ঝড়

প্রকৃতির অনিন্দ্যসুন্দর সৃষ্টি ‘জামুই’ প্রজাপতি

ব্রাজিল ম্যাচের আগে বড় ধাক্কা খেল জাপান

স্কুল নেই, হাসপাতাল নেই, নেই যাতায়াতের রাস্তা

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা সৌদি আরবের

বাউফলে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা

যুক্তরাষ্ট্র-ইসরায়েল প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করল লেবানন

সহজে ডট বিডি-ডট বাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / অ্যানেসথেসিওলজিস্ট না থাকায় ব্যাহত চিকিৎসাসেবা

১০

বাহরাইনকে কঠোর সতর্কবার্তা দিল ইরান

১১

এক কর্মকর্তার কাঁধে ৬৭ স্কুল

১২

জেনে নিন আজ ঢাকায় কোথায় কী?

১৩

২৯ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

২৯ জুন / আজকের নামাজের সময়সূচি

১৫

হরমুজ ইস্যুতে আপাতত সংঘাত বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

১৬

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৭

পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহত, দাবি আফগানিস্তানের

১৮

ঝুট ব্যবসা দখলে নিতে শতাধিক মোটরসাইকেলের মহড়া

১৯

টিভি-মোবাইলে ব্রাজিল-জাপানের ম্যাচ দেখবেন যেভাবে

২০
X