স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০২:২৯ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সুপার সিক্সের লড়াইয়ে বোলিংয়ে বাংলাদেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। কাগজে-কলমে পিছিয়ে থাকলেও পরের রাইন্ডে যাওয়ার সুযোগ থাকবে জুনিয়র টাইগারদের। সেক্ষেত্রে রানরেট বাড়াতে হবে মাহফুজুর রহমান রাব্বী বাহিনীর। সেই লক্ষ্যে সুপার সিক্সের প্রথম ম্যাচে টস হেরে নেপালের যুবাদের বিপক্ষে বোলিং করছে বাংলাদেশ।

বুধবার (৩১ জানুয়ারি) ব্লুমফন্টেইনে মাংগুয়াং ওভালে টস জিতে ব্যাটিং করছে নেপাল অনূর্ধ্ব-১৯ দল। এদিন একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে গ্রুপপর্বের হার বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে। তাছাড়া পাকিস্তানও নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ায় পুরো টুর্নামেন্ট টাইগারদের জন্য আরও কঠিন হয়েছে পড়েছে। দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে বাংলাদেশ। সুপার সিক্স পর্বে বাংলাদেশের রানরেট -০.৬৬৭। অন্যদিকে দুইয়ে থাকা পাকিস্তানের রানরেট ১.০৬৪।

নেট রানরেটে পিছিয়ে থাকলেও বাংলাদেশের সামনে একটি পথ খোলা রয়েছে। নেপালকে বড় ব্যবধোনে হারিয়ে রানরেট বাড়াতে হবে জুনিয়র টাইগারদের। তাহলে পরবর্তী ম্যাচে পাকিস্তানকে হারালে পরের রাউন্ডে পা রাখতে পারবে বাংলাদেশ। আগামী ৩ ফেব্রুয়ারি সুপার সিক্সের শেষ ম্যাচে পাক যুবাদের বিপক্ষে মাঠে নামেবে শিবলী-আরিফুলরা।

বাংলাদেশ একাদশ : আশিকুর রহমান শিবলী (উইকেটকিপার), জিশান আলম, চৌধুরী রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বী (অধিনায়ক), রোহানত দৌলা বর্ষণ, ইকবাল হোসেন ইমন ও মারুফ মৃধা।

নেপাল একাদশ : অর্জুন কামাল, বিপিন রাওয়াল (উইকেটকিপার), আকাশ ত্রিপাঠি, দেব খানাল (অধিনায়ক), বিশাল বিক্রম, গুলশান ঝা, দীপক বোহারা, দিপেশ কান্দেল, সুবাশ ভান্ডারি, আকাশ চান ও দুর্গেশ গুপ্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্প শক্তিশালী হলেই শক্তিশালী হবে অর্থনীতি: অর্থমন্ত্রী

মনু নদীর বাঁধ ভেঙে পানিবন্দি ৭ হাজার মানুষ

শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে চরম শিক্ষক সংকট

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে যারা

ইসলামী ব্যাংকের অস্থিরতার ঢেউ শরিয়াহ্ ব্যাংকে

ড্রেন হয়েছে, দুর্ভোগ কমেনি- সামান্য বৃষ্টিতেই ডুবছে খুলনা

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে বিরোধীদলীয় নেতা

রাজধানীসহ সারা দেশে টানা দুই দিন ভারী বৃষ্টির আভাস

ঘরে গর্ত খুঁড়ে বাবাকে জীবন্ত মাটিচাপার চেষ্টা

১০

শেরপুরে বাড়ছে নদ-নদীর পানি

১১

হাঁটুপানিতে নেমে ত্রাণ বিতরণ করলেন জামায়াত আমির

১২

ব্রাজিলিয়ান ম্যাজিক বাংলাদেশে? / নেইমারের সিভিতে তোলপাড়!

১৩

ভারতের বাজারে এলো সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন ‘আউইক্লি’ 

১৪

শাহরুখপুত্রের মানবিকতায় মুগ্ধ ভক্তরা

১৫

কুবিতে ফের নিয়মবহির্ভূত ডিন নিয়োগের অভিযোগ

১৬

বাড়ছে গোমতীর পানি, ফসল হারানোর শঙ্কায় চরাঞ্চলের কৃষকরা

১৭

বিশ্বকাপ জিতলেই জাতীয় ছুটি ঘোষণা হতে পারে ইংল্যান্ডে

১৮

প্রথম ফুটবলার হিসেবে টানা দুই বিশ্বকাপে নতুন ইতিহাস এমবাপ্পের

১৯

উজানের ঢল, বৃষ্টি ও ভাঙনে আতঙ্কে হরিজন পল্লী

২০
X