ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৮ এএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪১ এএম
অনলাইন সংস্করণ

বরিশালকে জেতাতে পারলেন না তামিম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সিলেট পর্বের ম্যাচ শেষে দুই দিন বিরতি দিয়ে আবারও শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের ঢাকা পর্বের খেলা। দিনের দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি হয়েছিল এবারের আসরে উড়তে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও তামিম ইকবালের ফরচুন বরিশাল। চট্টগ্রামের দেওয়া চ্যালেঞ্জিং স্কোর তাড়ায় শুরুতে ধাক্কা খাওয়ার পরেও একসময় দলকে জয়ের বন্দরেই নিয়ে যাচ্ছিলেন বরিশাল অধিনায়ক তামিম। তবে শেষ পর্যন্ত তামিমের বিদায়ের পর চট্টগ্রামের সঙ্গে আর পেরে ওঠা হয়নি ফরচুন বরিশালের।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিপিএলের ২২তম ম্যাচে ১৬ রানের দারুণ এক জয় পেয়েছে শুভাগত হোমের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নির্ধারিত ২০ ওভারে চট্টগ্রামের করা ১৪৬ রান তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান পর্যন্ত যেতে সক্ষম হয় বরিশাল। দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন তামিম ইকবাল। আর চট্টগ্রামের পক্ষে ৪ ওভার বল করে ১ মেডেনসহ মাত্র ১৩ রান খরচায় ৩ উইকেট তুলে নেন শহিদুল।

টানা দুই ম্যাচ জয়ে আত্মবিশ্বাসের চূড়ায় থাকা বরিশালের সামনে লক্ষ্যটা তেমন কঠিন ছিল না। তবে এদিন সেভাবে খেলতে পারেনি অভিজ্ঞতায় ঠাসা বরিশাল স্কোয়াড। ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বরিশাল। উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি আহমেদ শেহজাদ। ১৬ রান করে এই পাকিস্তানি ওপেনার সাজঘরে ফিরলে ভাঙে ২৮ রানের উদ্বোধনী জুটি।

পরের দুই ব্যাটার সৌম্য ও মিরাজ ব্যর্থ হয়েছেন আজ। মুশফিকও আজ নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি।

এক প্রান্তে ব্যাটারদের এমন নিয়মিত আসা-যাওয়ার মধ্যেও দলের আশা বাঁচিয়ে রেখেছিলেন তামিম ইকবাল। এক প্রান্ত আগলে রেখে খেলার চেষ্টা করেছেন তিনি। পেতে পারতেন আসরে তার প্রথম ফিফটির দেখাও। তবে ১ রানের জন্য মাইলফলক ছুঁতে পারেননি তিনি। ৪৬ বলে ৪৯ রান করেছেন অধিনায়ক।

তামিম ফেরার পর ম্যাচ থেকেই দূরে সরে যায় বরিশাল। শেষদিকে মোহাম্মদ সাইফুদ্দিনের ১৮ বলে ৩০ রানের ইনিংস শুধুই ব্যবধান কমিয়েছে, জয়ের জন্য যথেষ্ট হয়নি।

এর আগে শুরুতে ব্যাটিং করতে নেমে দুই ওপেনারের ব্যাটে ভালো সূচনা পায় চট্টগ্রাম। ১০ রান করে তানজিদ তামিম সাজঘরে ফিরলে ভাঙে ৩৯ রানের উদ্বোধনী জুটি। তামিম সুবিধা করতে না পারলেও বিগ ব্যাশ মাতানো অজি ওপেনার জশ ব্রাউন শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। ২৩ বল খেলে ৩৮ রানে থেমেছেন তিনি।

তিনে নেমে এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন টম ব্রুস। এই কিউই ব্যাটার এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করেছেন। শেষ পর্যন্ত ফিফটির দেখাও পেয়েছেন। তার ব্যাট থেকে এসেছে ৪০ বলে অপরাজিত ৫০ রান। শেষদিকে মিডল অর্ডার ব্যাটারদের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ফলে দেড়শো রানের মাইলফলক ছোঁয়া হয়নি চট্টগ্রামের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১০

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১১

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১২

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৩

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৪

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৫

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৬

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৭

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৯

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

২০
X