স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৯ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের ‘সেঞ্চুরি’

তামিম ইকবাল। ছবি: সংগৃহীত
তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন তামিম ইকবাল। চলতি প্রতিযোগিতায় আরও একটি রেকর্ডের তালিকায় নাম লেখালেন এই ড্যাসিং ওপেনার। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিপিএলে ১০০তম ছক্কা হাঁকানোর রেকর্ড গড়লেন তামিম।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে প্রথম বাংলাদেশি হিসেবে শততম ছক্কা হাঁকানোর এলিট ক্লাবে প্রবেশ করেন তামিম ইকবাল।

বিপিএলের ইতিহাসে এতদিন ছক্কার সেঞ্চুরি ছিল ক্রিস গেইলের দখলে। মাত্র ৫২ ইনিংসে ১৪৩টি ছক্কা মারেন ক্যারিবিয়ান হার্ডহিটার। প্রথম বাংলাদেশি ও দ্বিতীয় ক্রিকেটার হিসেবে গেইলের পাশে বসলেন তামিম। দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৪টি ছক্কা মারেন বাঁহাতি ওপেনার। যা নিয়ে বর্তমান বিপিএলে তামিমের ছয়ের সংখ্যা দাঁড়াল ১০৩টি।

বিপিএলে নিজের ৯৮তম ম্যাচে ছক্কার সেঞ্চুরি করেন তামিম। ড্যাসিং ওপেনারের পরের স্থানে আছেন ইমরুল কায়েস ও মুশফিকুর রহিম। দুজনে সমান ৯৭টি ছক্কা হাঁকিয়েছেন। আর ৯৫টি ছক্কা নিয়ে এ দুজনের ঘাড়ে নিশ্বাস ফেলছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিব আল হাসান বিপিএলে ৮৫ ছয়ের মার মারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

জার্মান ‘গণক’কে ধুয়ে দিলেন নেইমার

কান্নায় ভেঙে পড়লেন জাপানের ফুটবলাররা, ব্রাজিলিয়ানদের স্বান্ত্বনা

নেইমারকে খেলানোর আকুতি সমর্থকদের

জার্মানিকে কাঁপিয়ে এগিয়ে থেকেই বিরতিতে গেল প্যারাগুয়ে

জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১০

ব্রাজিলের পরের ম্যাচ কখন, প্রতিপক্ষ কারা

১১

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

১২

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১৩

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

১৪

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

১৫

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

১৬

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

১৭

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

১৮

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

১৯

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

২০
X