স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১৪ পিএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকাকে হারিয়ে প্লে-অফের কাছে বরিশাল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাক টু ব্যাক দুর্দান্ত ঢাকাকে হারিয়েছে ফরচুন বরিশাল। টুর্নামেন্টের নবাগত দলটিকে টানা ৯ ম্যাচে হারের স্বাদ দিয়ে প্লে-অফের দাঁড়প্রান্তে পৌঁছে গেল তামিম ইকবালের দল। ঢাকাকে ২৭ রানে হারিয়ে বরিশালের পয়েন্ট দাঁড়াল। বুধবার (১৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে ৬ উইকেটে ১৮৬ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রানে থামে ঢাকার ইনিংস।

১৮৮ রানের লক্ষ্য তাড়ায় ১৭ রানে ৩ উইকেট হারায় ঢাকা। পাওয়ার প্লের শেষ ওভারে শেন উইলিয়ামসও ফিরে যান। প্রোটিয়া ব্যাটার অ্যাডাম রসিংটন ও সাইফ হাসানকে বিদায় করেন সাইফুদ্দিন। তবে একপ্রান্তে বুক চিতিয়ে লড়াই করেন অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যালেক্স রস। বাকি সবাই ব্যাট হাতে চরম ব্যর্থতার পরিচয় দেন। মোসাদ্দেক-নাঈম শেখরাও নামের প্রতি সুবিচার করতে পারেননি।

অ্যালেক্স রস ৪৯ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন। ইনিংসটিতে ৫টি চার ও ৭টি ছক্কা মারেন এই অজি ব্যাটার। আরাফাত সানি ৮ রানে অপরাজিত থাকেন। মোহাম্মদ সাইফুদ্দিন ও খালেদ আহমেদ তিনটি করে উইকেট শিকার করেন।

প্রথমে ব্যাটিং নেমে তামিম ইকবাল-আহমেদ শেহজাদের ব্যাটে দারুণ সূচনা পায় বরিশাল। পঞ্চম ওভারে আরাফাত সানিকে দুটি চার ও দুটি ছক্কা হাঁকান তামিম ইকবাল। চলতি বিপিএলে প্রথম ফিফটি তুলে ৪৫ বলে ৭১ রানে বিদায় নেন বরিশাল অধিনায়ক। ৭টি চার ও ৪টি ছক্কায় ইনিংসটি সাজান ড্যাসিং ওপেনার। আহমেদ শেহজাদ ২৪, মাহমুদউল্লাহ রিয়াদ ১৩ এবং সৌম্য সরকার ২৮ রানের ছোট ইনিংস খেলেন। শেষ দিকে মোহাম্মদ সাইফউদ্দিন ৬ বলে ২৩ রানের ক্যামিওতে ৬ উইকেটে ১৮৬ রান তোলে বরিশাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাকিস্তানের বিমান হামলায় বহু বেসামরিক হতাহত, দাবি আফগানিস্তানের

ঝুট ব্যবসা দখলে নিতে শতাধিক মোটরসাইকেলের মহড়া

টিভি-মোবাইলে ব্রাজিল-জাপানের ম্যাচ দেখবেন যেভাবে

সীমান্তবর্তী সন্ত্রাসী আস্তানায় পাকিস্তানের অভিযান, নিহত ২৯

টঙ্গীর মাজার বস্তিতে র‍্যাবের অভিযানে মিলল গোপন কক্ষ ও সুড়ঙ্গপথ

সড়কে প্রাণ গেল ২ তরুণের

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

১০

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

১১

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

১২

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

১৩

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

১৪

দেশে আবারও ভূমিকম্প

১৫

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

১৬

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

১৭

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

১৮

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১৯

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

২০
X