স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

২৫৮ রানের জুটিতে জাপানের বিশ্বরেকর্ড

জাপানের দুই সেঞ্চুরিয়ান লাচলান লাকে (বাঁয়ে) ও কেন্দেল ফ্লেমিং। ছবি : সংগৃহীত
জাপানের দুই সেঞ্চুরিয়ান লাচলান লাকে (বাঁয়ে) ও কেন্দেল ফ্লেমিং। ছবি : সংগৃহীত

২০ ওভারে কোনো উইকেট ছাড়াই ২৫৮ রান! তাও আবার আইসিসি স্বীকৃত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে। ইস্ট এশিয়া কাপ প্রতিযোগিতায় এমন অবিশ্বাস্য এক ওপেনিং জুটি গড়েছে জাপানের উদ্বোধনী জুটি। চীনের বিপক্ষে প্রথম উইকেটে অবিচ্ছিন্ন ২৫৮ রানের বিশ্বরেকর্ড গড়েছেন সূর্যোদয়ের দেশটির লাচলান লাকে ও কেন্দেল ফ্লেমিং।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) হংকংয়ে অনুষ্ঠিত ইস্ট এশিয়া কাপে লাচলান লাকে ও কেন্দেল ফ্লেমিংয়ের জোড়া শতকে ২০ ওভারে বিনা উইকেটে ২৫৮ রান তোলে জাপান। জবাবে ৭৮ রানে গুটিয়ে যায় চীন।

স্বাগতিক হংকং, জাপান ও চীনকে নিয়ে চলছে ইস্ট এশিয়া কাপ। টি-টোয়েন্টির এই প্রতিযোগিতায় ওপেনিং জুটিতে ২৫৮ রান তুলেছে জাপান। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে যা এখন যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। কোনো উইকটে না হারিয়ে ২০ ওভার ব্যাটিং করার দ্বিতীয় ঘটনা গড়ল জাপান।

২০১৯ সালে উদ্বোধনী জুটিতে ২৩৬ রানের জুটি গড়েছিলেন হজরতউল্লাহ জাজাই ও উসমান গনি। ভারতের দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ড এই জুটি গড়েছিল দুই আফগান ওপেনার। চীনের বিপক্ষে বিশ্বরেকর্ড গড়ার পথে শতকের দেখা পেয়েছেন লাকে ও ফ্লেমিং। ৮টি চার ও ১২টি ছক্কায় ৬৮ বলে ১৩৪ রান করেন লাকে। ফ্লেমিংয়ের ব্যাট থেকে এসেছে ৩ চার ও ১১ ছক্কায় ৫৩ বলে ১০৯ রান। জোড়া শতকে ম্যাচসেরার পুরস্কার পান দুজনই।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চীনের বিপক্ষে ২৩টি ছক্কা মেরেছেন লাকে-ফ্লেমিং জুটি। যা ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড। ২০২৩ সালে এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে ২৬টি ছক্কা হাঁকিয়েছিল নেপাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকস্: সেরা বনফুলী, চ্যাম্পিয়ন বিকেএসপি

মিলছে না কাঙ্ক্ষিত ইলিশের দেখা

প্রথমবার একসঙ্গে অপূর্ব-চঞ্চল-ইয়াশ, মুক্তি পেল ‘হেডলাইন’

ট্রেনে মিলল বস্তাভর্তি গাঁজা, লোকোমাস্টার আটক

চলন্ত ট্রেন মিলল ১০ লাখ টাকার হেরোইন, স্বামী-স্ত্রী আটক

ডিআর কঙ্গোতে ইবোলায় মৃত ৩০০ ছাড়াল, দ্রুত বাড়ছে সংক্রমণ

বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন: মাহদী আমিন

নাইন এম এম পিস্তল পাচ্ছেন ডিএনসি কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট ইসমাইল হোসেন আর নেই

সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদ / কুলাউড়ায় পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী

১০

‘হায় হোসেন’ মাতমে মুখর পুরান ঢাকা

১১

বিকেএসপিতে পাঁচ ক্রীড়া বিভাগের কোচেস সার্টিফিকেট কোর্সের সফল সমাপ্তি

১২

সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন

১৩

ন্যায্য অধিকার না দিলে লড়াই করার হুঁশিয়ারি জামায়াত আমিরের

১৪

শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষিকাকে মারধর: থানায় মামলা

১৫

জিনপিং-তারেক বৈঠক / চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

১৬

২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

১৭

কাঁচাবাজারে অস্থিরতা, মাছ-মুরগির চড়া দাম

১৮

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

১৯

লক্ষ্মীপুরে মা-তিন মেয়েকে হত্যা: ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশী

২০
X