কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

কৌশলে তামিমের ব্যাট নিলেন সাইফুদ্দিন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিপিএলে ফরচুন বরিশালের ম্যাচ পূর্ববর্তী ও পরবর্তী সংবাদ সম্মেলনে যাওয়া ক্রিকেটার নির্ধারণ করছেন তামিম ইকবাল। পরবর্তী ম্যাচের পূর্বে সংবাদ সম্মেলনে মোহাম্মদ সাইফুদ্দিন পাঠান দলটির অধিনায়ক। সেই সুযোগ কাজে লাগিয়ে কৌশলে তামিমের কাছ থেকে একটি ব্যাট চেয়ে বসেন বরিশাল অলরাউন্ডার। সতীর্থকেও নিরাশ করেননি বাঁহাতি ওপেনার।

সাইফুদ্দিন বলেন, ‘ভাই (তামিম ইকবাল) বলল প্রেস কনফারেন্সে যা। আমি বললাম ভাই ব্যাট দিলে যাব, না হলে যাব না। কিছুটা ভাবনা চিন্তা করে পরে বলল, নে ধর।’ নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন সাইফুদ্দিন। যেখানে ক্যাপশন দিয়ে ফেনী এক্সপ্রেস লিখেছেন, তামিম ইকবালের কাছ থেকে ব্যাট নিচ্ছেন সাইফুদ্দিন।

চোটের কারণে চলতি বিপিএলের শুরু থেকে খেলতে পারেননি সাইফুদ্দিন। তবে প্রত্যাবর্তন রাঙিয়েছেন মনে রাখার মতো। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ১৮ বলে ৩০ রানের সঙ্গে বল হাতে নেন ১ উইকেট। দুর্দান্ত ঢাকার বিপক্ষে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও ২১ রানে ৩ উইকেট শিকার করেন। ঢাকার বিপক্ষে ফিরতি ম্যাচে ৬ বলে ২৩ রানের ঝোড়ো ব্যাটিংয়ের সঙ্গে ৩১ রানে ৩ উইকেট নেন এই পেস অলরাউন্ডার।

তামিম ইকবালের নিজের ব্যাট অন্য ক্রিকেটারকে দিয়ে দেওয়া এটাই প্রথম নয়। এর আগেও তিনি এই কাজটা করেছেন বহুবার। কিছুদিন আগেই সাউথ-আফ্রিকাতে অনুষ্ঠিত হয়েছে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ। যুবা টাইগার রাব্বি-শরিফুলরা বড় ভাই তামিমের মাধ্যমে কিনতে চান ভালো মানের ব্যাট। এ নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা করে সবাইকে ভালো ব্যাট পেতে সাহায্য করেন তামিম ইকবাল খান।

জুনিয়র টাইগাররা দেশ ছাড়ার আগে অনুশীলন করার সময় ব্যাটের বহর নিয়ে হাজির হন বড় ভাই তামিম ইকবাল। ব্যাট দেখে বেজায় খুশি শিবলী-রাব্বিরা বড় ভাইয়ের সামনেই করেছিলেন শ্যাডো।

জাতীয় দল সতীর্থ সাকিব আল হাসান তামিম সম্পর্কে একটা কথা বলেছিলেন। তামিমের কাছে কিছু চেয়ে কেউ কখনো পায় নি এমনটা হয়নি। যুবারা বাঁহাতি ওপেনারের কাছে চারটা ব্যাট চাইলেও পনেরোটা ব্যাটের ব্যবস্থা করেছিলেন তিনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১০

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১১

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১২

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৩

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৪

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৫

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৬

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৭

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৮

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৯

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

২০
X