স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবকে নিয়ে দুঃসংবাদ জানাল বিসিবি

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরুতে টানা ব্যর্থ ছিলেন সাকিব আল হাসান। চোখের সমস্যায় ব্যাট হাতে ছিলেন অচেনা রূপে। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চিরচেনা ছন্দে ফিরেন টাইগার অলরাউন্ডার। ব্যাট-বলে ফর্মে ফেরা সাকিবকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টির পর এবার টেস্ট সিরিজেও থাকছেন না সাকিব। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) লঙ্কানদের বিপক্ষে সাদা পোশাকে বিশ্বসেরা অলরাউন্ডারের না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

আগামী ১ মার্চ অনুষ্ঠিত হবে বিপিএল ফাইনাল। ৪ মার্চ লঙ্কানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে টাইগাররা। আসন্ন সেই সিরিজের ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলবেন না সাকিব এটা আগেই জানা ছিল। নতুন করে বাঁহাতি অলরাউন্ডারের টেস্টেও না খেলার কথা জানিয়েছে বিসিবি।

লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে সাকিব খেলবেন কি না এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেন, ‘না ও (সাকিব) শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাট থেকে বিরতি নিয়েছে। সাকিবের ফর্মে ফিরে আসাটা দলের জন্য খুবই প্রয়োজন। তবে ওর চোখে একটা সমস্যা থাকার কারণে কিছুটা সমস্যা হচ্ছিল।’

আগামী ২২ মার্চ সিলেটে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট ম্যাচ। দ্বিতীয়টি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ৩০ মার্চ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তবর্তী সন্ত্রাসী আস্তানায় পাকিস্তানের অভিযান, নিহত ২৯

টঙ্গীর মাজার বস্তিতে র‍্যাবের অভিযানে মিলল গোপন কক্ষ ও সুড়ঙ্গপথ

সড়কে প্রাণ গেল ২ তরুণের

রাতে বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে ব্রাজিল-জাপান

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

১০

দেশে আবারও ভূমিকম্প

১১

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

১২

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

১৩

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

১৪

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১৫

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১৬

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১৭

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৮

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৯

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

২০
X