কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সেরার দৌড়ে এবার সাকিবের প্রতিদ্বন্দ্বী যারা!

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

সিরিজ বা টুর্নামেন্ট- মাঠের বাইরের ঘটনার প্রভাব সাকিব আল হাসানের পারফরম্যান্সে পড়ে না। দেড় যুগ ধরে একই ছন্দে খেলে যাচ্ছেন তিনি। যথারীতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের দশম আসরেও টুর্নামেন্টসেরার দৌড়ে এগিয়ে আছেন সাকিব।

বিপিএলের আসরসেরার পুরস্কারটি যেন নিজের সম্পতি বানিয়ে ফেলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আগের নয় আসরের চারবারই জেতেন টুর্নামেন্ট সেরার পুরস্কার।

২০২৪ বিপিএলে বাকি আর মাত্র ৫ ম্যাচ। সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার প্রতিযোগিতায় আছেন তানজিম হাসান তামিম, তাওহীদ হৃদয় ও তামিম ইকবাল। আর সর্বোচ্চ উইকেট শিকারির লড়াইয়ে সাকিবের সঙ্গে আছেন শরীফুল ইসলাম ও শেখ মেহেদী হাসান।

তবে ব্যাটিং-বোলিং— দুই বিভাগে ধারাবাহিকতা ধরে রেখে টুর্নামেন্টসেরার দৌড়ে সবচেয়ে এগিয়ে সাকিব। যদিও বিপিএল শুরুর আগে চোখের সমস্যায় ভুগছিলেন তিনি। এতে রংপুরের প্রথম ৫ ম্যাচের একটিতে খেলেননি, দুই ম্যাচে ব্যাটিংয়ে নামেননি আর অন্য দুই ম্যাচে নিজের পজিশনে ব্যাট করেননি।

প্রথম ৬ ম্যাচে সাকিবের রান ছিল ৪ আর উইকেট ছিল ৬টি। কিন্তু পরের দিকে বদলে যায় দৃশ্যপট। ২৪৯ রান করার পাশাপাশি শিকার করেছেন ১৭ উইকেট। ১১ ম্যাচে আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। স্ট্রাইকরেটেও নজরকাড়া ১৬৮ দশমিক দুই চার। আর বোলিংয়ে ইকোনমি ৬ দশমিক দুই তিন।

ইম্প্যাক্টফুল ক্রিকেটারের তালিকার শীর্ষে সাকিব। তাতে টুর্নামেন্টসেরা হওয়া জোর দাবিদার এই অলরাউন্ডার। সাকিবের সঙ্গে টুর্নামেন্টসেরা হওয়ার দৌড়ে আছেন তিন তরুণ—জুনিয়র তামিম, হৃদয় ও শেখ মেহেদী।

বিপিএলের চলতি আসরে এখন পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ ১১৬ রানের স্কোর তামিমের। দুটি অর্ধশতক টুর্নামেন্টের রান সংগ্রাহকের তালিকায়ও শীর্ষে আছেন যুব বিশ্বকাপজয়ী এই ওপেনার। ১৩৬ দশমিক চার দুই স্ট্রাইকরেটে রান ৩৮২।

১ করে শতক আর অর্ধশতকে ৩৫৮ রান নিয়ে তালিকায় দুইয়ে কুমিল্লার হৃদয়। অলরাউন্ড পারফরম্যান্সে সাকিবকে কিছুটা চ্যালেঞ্জ জানাচ্ছেন তার সতীর্থ শেখ মেহেদী। লোয়ার মিডল অর্ডারে ব্যাট করতে নেমে নেমে ১৫৩ দশমিক ৩-৯ স্ট্রাইকরেটে ১৫৮ রানের সঙ্গে ৬ দশমিক ৯-৯ ইকোনমি রেটে এই অলরাউন্ডারের উইকেট ১৫টি।

সবার সামনে আরও দু-৩টি করে ম্যাচ। সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে এখনো সাকিব এগিয়ে থাকলেও উল্লিখিত তরুণ ক্রিকেটারদেরও পিছিয়ে রাখা যাচ্ছে না। এ ‘প্রতিযোগিতায়’ শেষ পর্যন্ত অভিজ্ঞ কিংবা তারুণ্যের জয়—যেটিরই হোক, উপকৃত হবে বাংলাদেশ ক্রিকেটই।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১০

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১১

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১২

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১৩

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৪

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৫

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৬

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৭

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৮

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৯

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

২০
X