স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩০ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল মুস্তাফিজের ম্যাচের সময়সূচি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছেন মুস্তাফিজুর রহমান। আগামী ২২ মার্চ থেকে মাঠে গড়াবে জনপ্রিয় এই টুর্নামেন্টটি। আসন্ন প্রতিযোগিতার জন্য আংশিক সূচিও ঘোষণা করেছে লিগ কতৃপক্ষ। যেখানে প্রথম দিনেই মাঠে নামবে টাইগার পেসারের চেন্নাই।

আগামী ২২ মার্চ প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। বর্তমান চ্যাম্পিয়নদের জার্সিতে মাঠ মাতানোর কথা রয়েছে বাঁহাতি পেসারের। দেশটির লোকসভা নির্বাচনের কারণে দু সপ্তাহের আংসিক সূচি প্রকাশ করেছে আইপিএল চেয়ারম্যান অরুণ ধামাল। ঘোষিত সূচি অনুযায়ী, প্রত্যেক দল ৪টি করে ম্যাচ পাবে।

২৬ মার্চ ঘরের মাটিতে গুজরাট লাইন্সের বিপক্ষে নামবে চেন্নাই। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নিজেদের তৃতীয় ম্যাচটি বিশাখাপত্তনমে খেলবে এমএস ধোনির দল। ৫ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের মাঠে আথিতেয়তা নেবে বর্তমান চ্যাম্পিয়নরা।

গত আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন মুস্তাফিজ। এবার দুবাইতে অনুষ্ঠিত মিনি নিলামে ২ কোটি রুপিতে কাটার মাস্টারকে ভিড়িয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। মোট ৫১ দিনের জন্য ভারতের লিগটিতে খেলার অনুমতি পেয়েছে মুস্তাফিজুর রহমান। অর্থাৎ ১২ মে পর্যন্ত বাঁহাতি পেসারকে পাবে চেন্নাই।

মুস্তাফিজ এর আগে আরও ৩টি দলের হয়ে আইপিএল খেলেছেন। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক ঘটে দ্য ফিজের। এরপর খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে। আর সর্বশেষ আসরে খেলেছিলেন দিল্লির ক্যাপিটালসের হয়ে। আইপিএলে ৪৮টি ম্যাচ থেকে ৪৭টি উইকেট শিকার করেছেন মুস্তাফিজ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

১০

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

১১

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

১২

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

১৩

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১৪

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১৫

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১৬

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৭

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৮

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৯

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

২০
X