স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের আগে নতুন সিরিজ পেল বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসন্ন প্রতিযোগিতাটি শুরুর আগে ৩ মাস সময় পাচ্ছে দেশগুলো। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে দেশের মাটিতে দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। তবে বিশ্বকাপের কন্ডিশনে নিজেদের মানিয়ে নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের মাটিতে ৩টি-টোয়েন্টি ম্যাচ খেলার খবর নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

বাংলাদেশ দলের ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী, আগামী জুন মাসের আগে ৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্ত বাহিনী। তবে সবগুলো ম্যাচই ঘরের মাটিতে অনুষ্ঠিত হবে। উইন্ডিজের মাটিতে বহুবার খেলতে যাওয়ার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে খেলার অভিজ্ঞতা নেই বললেই চলে। শুধু ফ্লোরিডায় ক্যারিবিয়ানদের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছেন টাইগাররা। আর সে কারণে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের উইকেট, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে তাদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজটি খেলবে বাংলাদেশ।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। চার ম্যাচের প্রথম দুটি খেলবে যুক্তরাষ্ট্রের মাটিতে। শ্রীলঙ্কার বিপক্ষে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে প্রথম ম্যাচটি খেলবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি হবে নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১০

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১১

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১২

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৩

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৪

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৫

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৬

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

১৭

গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ডের নতুন স্থান জানালেন মন্ত্রী

১৮

শারীরিক যন্ত্রণায় অতিষ্ঠ কৃষকের আত্মহত্যা

১৯

মোদিকে ‘কিলার’ বলে কী বুঝিয়েছেন ট্রাম্প

২০
X