মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান ম্যাচে টিকিটের চাহিদা ২০০ গুণ বেশি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই দর্শকদের মাঝে বিরাজ করে বাড়তি উত্তেজনা। রাজনৈতিক বৈরিতার কারণে প্রায় ১২ বছর ধরে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় না চিরপ্রতিদ্বন্দ্বীরা। শুধু আইসিসি ও এসিসির ইভেন্টে একে অপরের বিপক্ষে মাঠে নামে ভারত-পাকিস্তান। সঙ্গত কারণেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টেডিয়ামের ধারণক্ষমতার চেয়ে ২০০ গুণ বেশি টিকিটের আবেদন করেছেন দর্শকরা।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, বিশ্বকাপে গ্রুপপর্বের ম্যাচে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে মুখোমুখি ভারত-পাকিস্তান। স্টেডিয়ামটির ধারন ক্ষমতা ৩৪ হাজারের মতো। কিন্তু এই স্টেডিয়ামের ধারণক্ষমতার চেয়ে ২০০ গুণ বেশি দর্শক টিকিট পেতে আবেদন করেছেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০০ দিন বাকি থাকতে ক্ষণগণনা শুরু হয়েছে। প্রতিযোগিতার অগ্রিম টিকিট বুকিং শুরু হয়েছে আরও আগে। মার্কিন মুল্লুকে হতে যাওয়া ১৬ ম্যাচের ৯টির টিকিট শেষ হয়ে গিয়েছে গতকালই।

এবারের আসরে পাবলিক ব্যালটের মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা করেছিল আইসিসি। সারা বিশ্বের ১৬১টি দেশ থেকে প্রায় ৩০ লাখ মানুষ টিকিটের আবেদন করেছেন। যার মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ছিল তুঙ্গে। তাদের ম্যাচের জন্য তিন ক্যাটাগরিতে অগ্রিম টিকিট ছাড়ে সংস্থাটি।

স্ট্যান্ডার্ড ক্যাটাগরির টিকিটের দাম ধরা হয়েছিল ১৭৫ মার্কিন ডলার বা ১৯ হাজার ২০০ টাকা। স্ট্যান্ডার্ড প্লাস টিকিটের দাম ৩০০ ডলার বা ৩২ হাজার ৯০০ টাকা। আর সবচেয়ে দামী প্রিমিয়াম ক্যাটাগরির টিকিটের দাম হাঁকানো হয় ৪০০ ডলার বা ৪৩ হাজার ৯০০ টাকা।

ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের এমন উন্মাদনায় সন্তুষ্ট আইসিসি। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের আয়োজক কমিটির প্রধান নির্বাহী ব্রেট জোন্স এএফপিকে জানিয়েছেন, ‘বিশ্বকাপে ভারত-পাকিস্তান যুক্তরাষ্ট্রে খেলতে আসছে, এটা খুবই আনন্দের সংবাদ। টিকিটের জন্য মানুষের আগ্রহ অসাধারণ। পাবলিক ব্যালটের মাধ্যমে দেখা গেছে ম্যাচটি ঘিরে মানুষের আগ্রহ ব্যাপক। আমার মনে হয়, এখানকার মানুষ ব্যাপারটা এরই মধ্যে উদ্‌যাপন করতে শুরু করেছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১০

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১১

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১২

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১৩

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১৪

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১৫

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১৬

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১৭

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৮

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৯

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

২০
X