ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম সফরেই পূর্ণশক্তি নিয়ে আসছে অস্ট্রেলিয়া  

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।
ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটাঙ্গন এখন বিপিএল নিয়ে ব্যস্ত। মার্চের এক তারিখের ফাইনাল দিয়ে পর্দা নামবে এই টি-টোয়েন্টি আসরের। তবে বিপিএল শেষ হলেও ক্রিকেট পাড়ায় ব্যস্ততা কমছে না। বিপিএল শেষ হতে না হতেই বাংলাদেশ জাতীয় দল প্রস্তুত হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের জন্য। তবে পুরুষ ছাড়াও নারী ক্রিকেটেও আসছে বড় ব্যস্ততা। মার্চ-এপ্রিলে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতিরা। এরইমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত করেছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) অজিদের বিপক্ষে সাদা বলের সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। বিসিবির সূচি প্রকাশের আগেই অবশ্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসা অজিরা পূর্ণশক্তির দল নিয়েই আসছে।

অ্যালিসা হিলির নেতৃত্বে দলে আসবেন তাহলিয়া ম্যাকগ্রা, ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, বেথ মুনি, এলিস পেরিদের মতো সব তারকারা। যার ফলে ঘোষিত দল দেখেই অনুমেয়, টাইগ্রেসদের জন্য নিশ্চিতভাবেই চ্যালেঞ্জিং এক সিরিজ হতে চলেছে।

মূলত সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখেই অজিদের এই সিরিজে পূর্ণশক্তির দল পাঠানো।

অস্ট্রেলিয়া দল

অ্যালিসা হিলি (অধিনায়ক), ডার্সি ব্রাউন, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, গ্রেস হ্যারিস (শুধু টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), সোফি মলিনেক্স, বেথ মুনি, এলিস পেরি, মেগান স্কাট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ওয়ারহাম, টায়লা ভ্লাইমিঙ্ক।

উল্লেখ্য, প্রথমবারের মতো বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এর আগে মাত্র একবারই বাংলাদেশ সফরে এসেছিল অজি নারী দল, সেটি ছিল ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ১০ বছর পর আবার ঢাকার মাঠে দেখা যাবে অ্যালিসা হিলিদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১০

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১১

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১২

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৩

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৫

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৬

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৭

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৮

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৯

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

২০
X