ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনালে কি খেলবেন মুস্তাফিজ?

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে টেবিল টপার রংপুরকে লিটন ও তাওহীদ হৃদয়ের ব্যাটিং তোপে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শিরোপার হ্যাটট্রিক পূরণের লক্ষ্যে শুক্রবারের (১ মার্চ) ফাইনালে মাঠে নামবে চারবারের চ্যাম্পিয়নরা। তবে ফাইনালের আগে ফর্মে থাকা দলের জন্য বড় চিন্তা টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। এবার সেই মুস্তাফিজকে নিয়েও বড় সুখবর পেল কুমিল্লা। ফাইনালে খেলার জন্য সবুজ সংকেত পেয়েছেন মাথায় বলের আঘাত পেয়ে ছিটকে যাওয়া টাইগার এই পেসার।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লার অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পান মুস্তাফিজ। রক্তাক্ত অবস্থায় তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রথমে আশঙ্কা থাকলেও সিটি স্ক্যানের পরে সেটি দূর হয়। জানা যায় বাহ্যিক চোট পেয়েছিলেন দ্য ফিজ। ২০ ফেব্রুয়ারি তাকে হাসপাতাল ছেড়ে ঢাকার টিম হোটেলে যোগদানের ছাড়পত্র দেয়া হয়।

মুস্তাফিজ টিম হোটেলে ফিরলেও তাকে নিয়ে কোনোপ্রকার ঝুঁকিতে যায়নি কুমিল্লার টিম ম্যানেজমেন্ট। রংপুরের বিপক্ষে কোয়ালিফায়ার ম্যাচ তাকে ছাড়াই খেলেছে দলটি। তবে আশার কথা হলো ফাইনালে খেলতে কোন বাধা নেই এই পেসারের।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, 'মুস্তাফিজ এখন ভালো আছে, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) তাকে ডাক্তার দেখেছে। সেলাই খুলে দেয়া হয়েছে। ফাইনালে খেলতে বাধা নেই আর। সে ফাইনালে খেলতে পারবে।'

এদিকে ফাইনালে কুমিল্লার প্রতিপক্ষ কে হবে, তা বুধবারের (২৮ ফেব্রুয়ারি) রংপুর ও বরিশালের মধ্যকার ম্যাচের পরই জানা যাবে। কুমিল্লার বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে হারলেও ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ পাচ্ছে রংপুর। আর চট্টগ্রামকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে তামিমের বরিশাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১০

‘মেসি ঈশ্বরের উপহার’

১১

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১২

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৩

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

১৪

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৫

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১৬

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১৭

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১৮

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১৯

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

২০
X