স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩০ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম কোয়ালিফায়ার মিস করছেন মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনে মাথায় চোট পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। মাথায় সেলাই লাগার কারণে এখনও মাঠের বাইরে আছেন কাটার মাস্টার। পুরোপুরি ফিট না হয়ে ওঠায় বিপিএলের প্রথম কোয়ালিফায়ার মিস করছেন এই বাঁহাতি পেসার। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী।

রোববার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনে মাথায় আঘাত পান মুস্তাফিজ। ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ডের শট উড়ে এসে বোলিং প্রান্তে থাকা কাটার মাস্টারকে আঘাত করে। মাথায় বল লাগার সঙ্গে সঙ্গে রক্তে লাল হয়ে যায় পুরো শরীর।

অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে পাঠানো হয় মুস্তাফিজকে। দায়িত্বরত চিকিৎসকরা ফিজের মাথায় ৫টি সেলাই দেন। এরপর মুস্তাফিজের মাথায় সিটি স্ক্যানও করা হয়েছিল। সেই রিপোর্ট নিয়ে নিউরো সার্জনের সঙ্গে বিস্তর আলোচনায় বসে বিসিবি। চট্টগ্রাম থেকে ফিরে ২০ ফেব্রুয়ারি ঢাকায় কুমিল্লার টিম হোটেলে যোগ দেন মুস্তাফিজ।

আগামী ২৬ ফেব্রুয়ারি প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে কুমিল্লা। সেই ম্যাচে মুস্তাফিজের খেলা নিয়ে ডা. দেবাশীষ চৌধুরী বলেন, ‘মুস্তাফিজের মাথায় ৫টা সেলাই দেওয়া হয়েছে। ৭/৮ দিন না ঘেলে সেলাই কাটা যায় না। সেই হিসাবে এখনও সময় হয়নি। কাজেই ২৬ তারিখে মাঠে নামতে পারবেন না। ফেরার সম্ভাবনা আছে তবে ২৬ তারিখের পরে।’

প্রথম কোয়ালিফায়ারে রংপুরের বিপক্ষে হারলেও ফাইনাল খেলার সুযোগ পাবে কুমিল্লা। সেক্ষেত্রে এলিমিনেটর পর্বের জয়ী দলের বিপক্ষে জয় পেতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বিপিএল ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১০

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১১

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১২

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

১৩

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

১৪

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

১৫

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৬

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১৭

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১৮

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৯

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

২০
X