ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ১০:০২ এএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ১০:০৯ এএম
অনলাইন সংস্করণ

চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন তামিম

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের পরেই ৬ জুলাই সবাইকে অবাক করে দিয়ে অবসরের ঘোষণা দেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু পরদিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তামিম। বর্তমানে দেড় মাসের ছুটিতে আছেন মারকুটে এই ওপেনার। ফিটনেস ঘাটতি ও চোট থেকে সরে উঠতে দুবাই ও লন্ডনে যাওয়ার কথা তার।

আগামী ১৮ জুলাই পরিবারের সঙ্গে দুবাই যাবেন তামিম। এরপর ইংল্যান্ডে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর কথা তার। এ সময় তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

গতকাল মঙ্গলবার (১১ জুলাই) চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডের পর সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথা বলেন জালাল ইউনুস, ‘তামিম দুবাই যাচ্ছে, ওখান থেকে সে ২৫-২৬ তারিখে যুক্তরাজ্যে যাবে। লন্ডনে দুটো মেডিকেল সেন্টারে তার সময় নেওয়া আছে, সেখানে ডাক্তার দেখাবে। সেখান থেকে কি হচ্ছে না হচ্ছে সে বিষয়ে আমাকে আপডেট জানাবে। আমাদের খুব দ্রুতই ২৫-২৬ জনের একটা প্রাথমিক স্কোয়াড হবে। এ জন্য তার সঙ্গে মেডিকেল ফিটনেস দেখে জানানোর কথা। বুঝতে পারা যাবে সে কবে জয়েন করবে।’

তবে তামিম ক্রিকেটে ফিরলেও আবার অধিনায়কত্ব করবেন কি না, এই নিয়ে বিসিবি এখনো অনিশ্চয়তার মধ্যে আছে। বিষয়টি তামিমের সঙ্গে আলাপের পরই নিশ্চিত করতে চান জালাল, ‘আগে আসুক, আমরা আলোচনা করব তার সঙ্গে। তার ফিটনেসের ব্যাপার আছে, সে নিজেও বলেছে আমি আসি। তারপরে এগুলো নিয়ে আলাপ করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস আজ

দল গোছাতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মায়ের দায়ের কোপে জান গেল নেশাগ্রস্ত ছেলের

বর্ষার কবিতায় মুখর চট্টগ্রাম শিল্পকলা একাডেমি

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না: নাহিদ ইসলাম

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ব্র্যাক ব্যাংকে ছয় মাসে সিএএসএ ডিপোজিটে ৫ হাজার কোটি টাকার প্রবৃদ্ধি

চট্টগ্রামে চার বছরে পানিতে ডুবে প্রাণ গেল ২৮২ জনের

সেমিকন্ডাক্টর ও বিয়ার সামিট ২০২৬ / ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী  

ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করল মেটলাইফ

১০

আরশোলাদের সব কর্মসূচি প্রত্যাহার

১১

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে ঝুলছিল যুবকের মরদেহ

১২

প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন করে হয়েছিলেন নেতা, সেই একই আন্দোলনে হলো পতন

১৩

কবে মুখোমুখি ভারত-পাকিস্তান? জানা গেল সূচি

১৪

রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, দলিল লেখক গ্রেপ্তার

১৫

এনপলি গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

১৬

গণতন্ত্রে জবাবদিহি অনির্দিষ্টকাল এড়িয়ে যাওয়া যায় না: শশী থারুর

১৭

বিশ্বকাপের পর নীরব মেসি, তার শেষ ম্যাচ নিয়ে মুখ খুললেন পারেদেস

১৮

দেশের ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

১৯

প্রেমিকের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন অথৈ

২০
X