স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ১২:৩৬ পিএম
আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ ব্যর্থতায় ফেঁসে যাচ্ছেন দুই পরিচালক!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গত ১২ ফেব্রুয়ারি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির কার্যনির্বাহী সভায় প্রতিবেদন জমা দেয় বিশ্বকাপ ব্যর্থতায় গঠিত মূল্যায়ন কমিটি। সে দিন প্রতিবেদনের অনুলিপি দেওয়া হয়নি বোর্ড পরিচালকদের। ভবিষ্যতে দেওয়া হবে, এমন নিশ্চিয়তাও নেই। কারণ বিশ্বকাপ দলে অস্থিরতা তৈরিতে দুই পরিচালককে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ক্রিকেটাররা।

যা অস্বস্তিতে ফেলে বিসিবির পরিচালক এনায়েত হোসেন সিরাজের নেতৃত্বে গঠিত পারফরম্যান্স মূল্যায়ন কমিটিকে। ধারণা করা হচ্ছে অভিযুক্ত দুই পরিচালককে লজ্জার হাত থেকে বাঁচাতে প্রতিবেদনের অনুলিপি দেওয়া হয়নি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিষয়টি চেপে যান, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।

গত বছর ভারতের হওয়া বিশ্বকাপে চরমভাবে ব্যর্থ হয় বাংলাদেশ। কারণ অনুসন্ধানে এক মাসেরও বেশি সময় দলে বিশ্বকাপে দলের সঙ্গে থাকা সকলের সাক্ষাৎকার নেয় মূল্যায়ন কমিটি।

প্রথমে নেওয়া হয় বিশ্বকাপের টিম ডিরেক্টার খালেদ মাহমুদ সুজন, ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস, সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং সাবেক নির্বাচক হাবিবুল বাশারের।

পরে সাক্ষাৎকার নেওয়া হয় কোচিং স্টাফ ও ক্রিকেটারদের। সবার শেষে কমিটির সঙ্গে কথা বলেন সাকিব আল হাসান। বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও তামিম ইকবালকেও মুখোমুখি হতে হয় মূল্যায়ন কমিটির।

বিসিবি সভাপতি আর তামিম ইকবালের মধ্যে মতভেদ তৈরির পেছনে চন্ডিকা হাথুরুসিংহের দায় খুঁজে পেয়েছে মূল্যায়ন কমিট। বিশ্বকাপ স্কোয়াডে তামিমের না থাকা, দলের ভারসাম্য নষ্ট হয়ে বলে কমিটিকে জানিয়েছে একাধিক অভিজ্ঞ ক্রিকেটার।

ক্রিকেটার বা কোচিং স্টাফ—কেউ বিশ্বকাপে ব্যর্থতার দায় নিজেদের কাঁধে নেয়নি। আর এই বিষয়টি প্রতিবেদনে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে মূল্যায়ন কমিটি। একে অন্যের ওপর দায় চাপানোর চেষ্টা করেছে বিশ্বকাপের টিম ম্যানজেমেন্ট।

ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপে প্রতি ম্যাচে ব্যাটিং অর্ডার পরিবর্তন করে বাংলাদেশ দল। এ জন্য দল হিসেবে ভালো খেলতে পারেনি টাইগাররা। এতে মত দিয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের একাংশ। মূল্যায়ন কমিটির প্রতিবেদনে ব্যর্থতার কারণ হিসেবে এটিকেও বেশ গুরুত্বসহকারে দেখানো হয়েছে।

বিশ্বকাপ দলের অধিনায়ক সাকিব আল হাসানের ইচ্ছেতেই এমন পরিবর্তন হয়েছে বলে মূল্যায়ন কমিটিকে জানিয়েছেন হাথুরুসিংহে। অন্যদিকে সাকিবও মূল্যায়ন কমিটিকে জানান, প্রধান কোচের কথায় ব্যাটিং অর্ডারে পরিবর্তন করা হয়।

তবে মজার বিষয় হচ্ছে সকলে একটি বিষয়ে একমত হয়েছে। সেটি হচ্ছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে প্রধান কোচ হাথুরুসিংহের চড় মারা বিষয়টি। ক্রিকেটার, টিম ম্যানেজম্যান্ট, পরিচালক বা কোচিং স্টাফের কেউই মূল্যায়ন কমিটিকে কোনো তথ্য দেয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মনিরের যাবজ্জীবন

পাট ও বস্ত্র সচিব হলেন শরফ উদ্দিন

১৬ বছর পরও থামেনি ট্রল, এবার মুখ খুললেন প্রভা

১০

শঙ্কা মৎস্যমন্ত্রীর / দেশের প্রাকৃতিক মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে

১১

ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১২০ মিলিয়ন মার্কিন ডলারের ভোজ্য তেল রপ্তানি চুক্তি

১২

সিলেটের এমপিদের প্রধানমন্ত্রী / ‘সংসদ চলছে, আপনারা সংসদে যান’

১৩

৪৩ ড্রাম অবৈধ চিংড়ির রেনু জব্দ

১৪

হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে আবেগঘন বার্তা স্ত্রীর

১৫

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

১৬

মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস

১৭

সাইকেলের শহর হচ্ছে লন্ডন, ব্যবহার বেড়েছে ৪৩ শতাংশ

১৮

চৌদ্দগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেণি কক্ষ সংকটে পাঠদান ব্যাহত

১৯

হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ / ‘অবৈধ অভিবাসী’ আখ্যা দিয়ে বাঙালিদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত

২০
X