স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০২:৪৩ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে শান্তর ভিন্নরকম হ্যাটট্রিক

টসের দৃশ্য । ছবি: সংগৃহীত
টসের দৃশ্য । ছবি: সংগৃহীত

নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ ও ওয়ানিন্দু হাসারাঙার শ্রীলঙ্কা। প্রথমবারের মতো লঙ্কানদের টি-২০ সিরিজে হারানোর ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছে নতুন রূপের বাংলাদেশ। এই সমীরণ মাথায় নিয়ে প্রথম দুই ম্যাচের মতো আজও টস ভাগ্যে হ্যাটট্রিক ‍পূর্ণ করলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম দুই টি-টোয়েন্টির মতো এই ম্যাচেও টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন তিনি।

শনিবার (৯ মার্চ) চায়ের শহর সিলেটে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম দুই ম্যাচের সেরা একাদশে এই ম্যাচেও কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ।

শ্রীলঙ্কা এনেছে তিনটি পরিবর্তন। অনুমিতভাবেই নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন নিয়মিত অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। তাঁর সঙ্গে দলে এসেছেন ধনাঞ্জয়া ডি সিলভা ও নুয়ান তুশারা। এ তিন জনকে জায়গা করে দিয়েছেন আভিস্কা ফার্নান্ডো, দিলশান মাদুশঙ্কা ও মাতিশা পাতিরানা।

সিলেটে প্রথম ম্যাচে খুব কাছে গিয়ে হারার পর দ্বিতীয় ম্যাচে দাপটের সাথেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। আজ টাইগারদের সামনে লক্ষ্য থাকবে লঙ্কানদের হারিয়ে নতুন ইতিহাস সৃষ্টির। তবে লঙ্কানরাও অধিনায়ক হাসারাঙ্গা ফেরায় শক্তি নিয়েই ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশের ওপর।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন ও জাকের আলী।

শ্রীলঙ্কা একাদশ

ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), মহীশ তিকশানা, বিনুরা ফার্নান্ডো, নুয়ান তুশারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ইংল্যান্ড দলের তথ্য ফাঁস!

ফ্যামিলি কার্ড সক্ষমতার প্রতীক হয়ে উঠবে : ডিসি ফরিদা খানম 

বিশ্বকাপের মাঝেই যে কীর্তিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গিল

পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

‘যদি কোনো চালাকি করস তাহলে ছেলেকে আর খুঁজলেও পাবি না’

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

১০

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

১১

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

১২

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

১৩

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

১৪

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

১৫

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

১৬

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

১৭

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

১৮

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

১৯

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

২০
X