স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০৪:২৫ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

মেন্ডিস ঝড়ে বড় সংগ্রহের পথে লঙ্কানরা  

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে ইতিহাস গড়ার লক্ষ্যে সিলেটে বোলিং বেছে নিয়েছেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। ইনিংসের চতুর্থ উইকেট পেলেও পরবর্তীতে কুশাল মেন্ডিসের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে সফরকারীরা।

শনিবার (৯ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। এই ম্যাচেও প্রথম দুই ম্যাচের মতো ভালো শুরু পায় স্বাগতিকরা। দলীয় ১৮ রানে তাসকিন ফেরান ওপেনার ধনাঞ্জয়া ডি সিলভাকে। তবে এরপর প্রথমে কামিন্দু এবং পরে অধিনায়ক হাসারাঙ্গাকে নিয়ে সফরকারীদের বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছেন আরেক ওপেনার কুশাল মেন্ডিস।

শ্রীলঙ্কার এই টপ অর্ডার এবারের সিরিজে দুর্দান্ত ফর্ম আছেন। আগের দুই ম্যাচে লঙ্কান ইনিংসের ভিত গড়ে দেওয়া এই ব্যাটসম্যান আজ (শনিবার) টি-টোয়েন্টির ১৪তম ফিফটি পূর্ণ করেছেন। নিজের ফর্মের সঙ্গে বাংলাদেশি বোলারদের অনিয়ন্ত্রিত বোলিংকেও ভালোভাবে কাজে লাগাচ্ছেন কুশল। যাতে ভর করে বড় সংগ্রহের পথে ছুটছে শ্রীলঙ্কা। তিনিও এগোচ্ছেন শতকের দিকে।

৩৫ বলে ফিফটি করার পর আরও আগ্রাসী হয়ে ওঠেন কুশল। তবে অন্যপ্রান্তে থাকা ওয়ানিন্দু হাসারাঙ্গাও টাইগার বোলারদের ওপর চড়াও হওয়ার আগেই মুস্তাফিজের বলে শরিফুলকে থার্ড ম্যানে ক্যাচ দিয়ে ফিরেছেন।

পরে নামা ডেঞ্জারম্যান আসালাঙ্কাও টিকতে পারেননি। ১৫তম ওভারে তিন রানের মাথায় ফেরেন তিনি। তবে অন্য পাশে ঠিকই লড়ে যাচ্ছেন মেন্ডিস। ১৬ ওভার শেষে তার ৮৪ রানে ভর করে লঙ্কানদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৩৮ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনকে সঙ্গে নিয়ে হরমুজ থেকে টোল আদায়ের পরিকল্পনা ইরানের

হাসপাতালে দুর্নীতি বন্ধ করাই আমার প্রধান লক্ষ্য: শামা ওবায়েদ

ব্যাংক থেকে ১২ লাখ টাকা তোলার পর মা-ছেলে নিখোঁজ

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে: শিক্ষামন্ত্রী

পেকুয়ায় মৎস্য প্রজেক্ট দখল ঘিরে অভিযান, অস্ত্রসহ আটক ২

তিস্তার তীব্র ভাঙনে বিলীন ২৫ বসতবাড়ি

মুক্তি পেয়েছে ‘ওয়েলকাম ৩’, ৩৪ তারকাকে সামলানোর গল্প জানালেন পরিচালক

পশ্চিমারা লুটপাট ও সহিংসতা ছাড়া কিছুই আনেনি: খামেনির উপদেষ্টা

মারধরের পর পুলিশে সোপর্দ করা সেই তিতুমীর কলেজছাত্র কারাগারে 

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও কেন ৩য় স্থানের দলকে পায়নি ব্রাজিল-আর্জেন্টিনা

১০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

১১

সাতক্ষীরা সীমান্তে কোটি টাকার পণ্য জব্দ, আটক ৩

১২

প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল স্কুল ফিডিংয়ের ডিম-রুটি

১৩

আসামির প্রক্সি দেওয়া সেই নারী ২ দিনের রিমান্ডে 

১৪

ফ্যামিলি কার্ডের জন্য কোথাও যেতে হবে না, বাড়িতেই পৌঁছে যাবে: ডা. জাহিদ

১৫

সুন্দরবনে ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, নিহত ১

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন কোচদের জাদু চলছেই

১৭

চার বছর পর আবারও প্রেক্ষাগৃহে ‘হাওয়া’

১৮

হাম ও উপসর্গে মৃত্যু ৭০০ ছাড়াল

১৯

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ জনের মৃত্যু

২০
X