স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবকে তামিমের খোঁচা!

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

ভারতে ব্যর্থতায় ভরা বিশ্বকাপ মিশনের আগে থেকেই বাংলাদেশ ক্রিকেটের অন্যতম প্রধান ইস্যু তামিম ইকবাল এবং সাকিব আল হাসানের দ্বৈরথ। মাঠের ক্রিকেটের বাইরে সবচেয়ে বেশি আলোচিত ছিলেন এই দুজন। তাদের মধ্যকার দ্বন্দ্ব বারবারই ক্রিকেট মাঠ থেকে ফোকাস নিয়ে যায় মাঠের বাইরের এ যুদ্ধে। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরুর আগে তৎকালীন অধিনায়ক সাকিব আল হাসান তামিমসহ নানা ইস্যুতে কথাগুলো বলে গিয়েছিলেন এক বেসরকারি টেলিভিশনে। এবার একই পন্থা অবিলম্বন করে তামিম ইকবালও ফাঁস করলেন নানা গোমর।

সাকিবের মতোনই দেশের একটি বেসরকারি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে তামিম কথা বলেন সাম্প্রতিক সময়ের ক্রিকেটসংক্রান্ত নানা ইস্যু নিয়ে। অবসর কাণ্ড, অধিনায়কের দায়িত্ব ছাড়া, সমর্থকদের সমালোচনাসহ নানা বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন এই ওপেনার।

স্বাভাবিকভাবেই তামিমের সামনে প্রশ্ন আসে হাথুরুসিংহে দায়িত্বে থাকলে তিনি খেলবেন কি না। এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘আমার দলে ফেরাটা কঠিন হবে (হাথুরুসিংহে দায়িত্বে থাকলে)। যেহেতু ওনারা আমাকে আরেকটা মিটিংয়ে ডেকেছে, আমার উচিত তাদের প্রতি সম্মান দেখানো। যদি মিটিংটা আজকে হয়ে যেত তাহলে এই সাক্ষাৎকারেই হয়ত এই প্রশ্নের সরাসরি উত্তর দিতাম। আমাকে আসলে সেই মিটিং পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

হুট করে আফগানিস্তান সিরিজের মাঝে অবসর নেওয়া প্রসঙ্গে তামিম বলেন, ‘সবার একটা ভুল ধারণা আছে। অনেকে মনে করে আমার অবসর নেওয়া কিংবা অধিনায়কত্ব ছাড়া আবেগী এবং হুট করে নেওয়া সিদ্ধান্ত। আমার অধিনায়কত্ব ছাড়া মোটেও হুট করে নেওয়া সিদ্ধান্ত না। যদি জাতীয় দলে ফিরি তাহলে আশা করি আবারও ওপেনিংয়েই নামব।’

বিশ্বকাপ দলে তামিমের না থাকা ইস্যুতে কথা বলেছিলেন সাকিব আল হাসান। একটি বেসরকারি টিভি চ্যানেলে তিনি বলেছিলেন, ‘তামিমের আচরণ বাচ্চাদের মতো। যেন আমার ব্যাট আমি খেলব। সে নিজের জন্য খেলে। দলের কথা চিন্তা করে না।’ ব্যাটিং অর্ডার পরিবর্তন নিয়ে এমন মন্তব্য করেছিলেন সাকিব।

সেই কথা প্রসঙ্গে তামিম বলেন, ‘আমি এমন ব্যক্তি না যে টিভি চ্যানেলের সামনে এসে আমার সতীর্থকে নিয়ে কথা বলব।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলেকে খাবার খাইয়ে বাড়ি ফেরা হলো না শহিদুলের

শাফিন আহমেদের প্রয়াণদিবসে মাইলসের আবেগঘন শ্রদ্ধা

বিশ্বকাপের পরই নতুন কোচের নাম ঘোষণা দিল জার্মানি

পদত্যাগের পর সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকারের নেতার

ইরানের জব্দকৃত সম্পদ ব্যবহারের হুমকি দিলেন ট্রাম্প, পাল্টা জবাব তেহরানের

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

ফেসবুকে ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগপত্র

এশিয়ান গেমসে সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

রাষ্ট্রপতির পদত্যাগপত্রে কী আছে?

‘মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান’ সাহাবুদ্দিন

১০

বৃষ্টি উপেক্ষা করে আতিফের কনসার্টে হাজারো দর্শক

১১

দড়ি দিয়ে বেঁধে দুই কুকুরকে পিটিয়ে হত্যা

১২

ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৩

বিয়ের পিঁড়িতে বসলেন নাহিদ রানা

১৪

মূল্যবান ধাতুর বিশ্ববাজারে মিশ্র প্রবণতা, বেড়েছে রুপা ও প্লাটিনামের দাম

১৫

সাহাবুদ্দিনের পদত্যাগ, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কে?

১৬

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৭

গাজার পক্ষে অবস্থানের জেরে প্রাণনাশের হুমকি পাচ্ছেন মামদানি ও তার স্ত্রী

১৮

ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, বাঁশের মাচায় মিলল মরদেহ

১৯

সংবাদ সম্মেলনে আসছেন স্পিকার

২০
X