বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৪, ০৩:২৯ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় দলে ফিরছেন তামিম, তবে...

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়ে ছিলেন, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা না ফেরা নিয়ে তামিম ইকবালের সঙ্গে বসবেন একধাকি বোর্ড পরিচালক। বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ফাইনাল শেষে প্রায় একই কথা বলেন তামিম ইকবালও।

তবে এরপর লন্ডনে চলে যান দেশসেরা ওপেনার। সেখান থেকে ফিরে ব্যস্ত হয়ে যাবেন সোমবার থেকে শুরু হওয়া ঢাকা প্রিমিয়ার লিগ-ডিপিএলের জন্য। রোববার সকালে মাসকো সাকিব একাডেমিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অনুশীলনে যোগ দেন তিনি। চলতি মৌসুমে ডিপিএলে দলটিকে নেতৃত্ব দেবেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।

অবশেষে রোববার রাতে বিসিবির দুই পরিচালক জালাল ইউনুস ও এনায়েত হোসেন সিরাজের সঙ্গে সঙ্গে বৈঠকে বসেছিলেন দেশসেরা এ ওপেনার। সেই বৈঠক থেকে আসেনি কোনো সুসংবাদ। অন্তত এমনতাই দাবি করেছেন দেশের বেশ কিছু গণমাধ্যম।

দেশের একটি গণমাধ্যম তাদের প্রতিবেদনে বলেছেন, তামিম, বিসিবিকে যা বলার বলে দিয়েছেন। এখন সিদ্ধান্ত নেবে বোর্ড। একটি গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে তামিমকে বলতে শোনা যায়, আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা তার জন্য বেশ কঠিন।

এদিকে কয়েকটি গণমাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছে, চলতি বছরে বাংলাদেশের জার্সিতে দেখা যাওয়ার সম্ভাবনা নেই তামিমের। আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান-এফটিপি অনুযায়ী চলতি বছর ৬টি ওয়ানডে রয়েছে বাংলাদেশ। এমন অবস্থায় তামিমের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই।

বিভিন্ন সূত্রে জানা গেছে, তামিমকে ফেরাতে বেশ উদ্যোগী বিসিবির কর্মকর্তারা। তবে এই উদ্যোগে এখনো পূর্ণ আস্থা স্থাপনের মতো অবস্থা তৈরি হয়নি বলে দুই পরিচালকে জানিয়েছেন তামিম। তাই আন্তর্জাতিক ক্রিকেটে বাঁহাতি এই ওপেনারের ফেরার সম্ভাবনা আপাতত নেই বললেই চলে।

তবে আগামী বছর পাকিস্তানে হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ইচ্ছে তামিমের। তার আগে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কোনো ইচ্ছাই নেই বাঁহাতি এই ওপেনারের।

তবে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না তামিম।

অবশ‍্য আফগানিস্তান সিরিজের মাঝপথে আচমকা অবসর ঘোষণার পর তিনি নিজেই বলেছিলেন, একবার অবসর নিয়েছি। আর কত, আর অবসর নেব না।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নিয়ে একরকম প্রতিবাদ করছেন মাশরাফী। সেই তালিকায় যুক্ত হয়েছে দেশের পক্ষে সবচেয়ে বেশি আন্তর্জাতিক রান করা ক্রিকেটারের নাম। অভিমান নাকি দেশের ক্রিকেটের সিস্টেমেই কোনো গলদ আছে- এটা ভাবা অত‍্যন্ত জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমির আগে নতুন বল, কিন্তু কেন?

আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই হরমুজ বন্ধের পরিকল্পনা হয়েছিল

দেশে অস্থিতিশীলতার সুযোগ নেবে ফ্যাসিবাদী শক্তি: মাওলানা রাব্বানী

স্পেন-ফ্রান্সের মহারণ, ইতিহাসের সবচেয়ে দামী ম্যাচ

ফ্রান্সের বিপক্ষে স্পেনের শক্তিশালী একাদশ ঘোষণা

ফেসবুক পোস্টে মাহদী আমিন / চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী

স্পেনের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

চট্টগ্রামে প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের ডাক

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

১০

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

১১

পরিবেশ মেলায় সিএজেএফ‘র শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১২

ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

১৪

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

১৫

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

১৬

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প বন্ধের গুঞ্জন নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া

১৭

বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর

১৮

ফ্রান্সের ‘ফ্যাব ফোর’ ঠেকাতে ভিন্ন পরিকল্পনা স্পেনের

১৯

নওগাঁয় নদ-নদীর পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

২০
X