স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবের জায়গায় দলে এলেন হাসান মাহমুদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। তবে অলিখিত এই ফাইনালের আগে বাংলাদেশ দলে এসেছে বড় ধাক্কা। দল থেকে ছিটকে গেছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব।

সাকিবের জায়গায় শেষ ম্যাচের জন্য জায়গা পেয়েছেন আরেক ডানহাতি পেসার হাসান মাহমুদ।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই তানজিম সাকিব ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। নিজের নবম ওভারে বোলিং করে চোটে পড়েন তিনি। মাঠ থেকে উঠে গেলেও পরের ম্যাচে তাকে মাঠে পাওয়া যায়।

আগামীকালের ম্যাচের আগে সকালে অনুশীলনে বোলিং করার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। তাতেই সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশের এই পেসার। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৪ উইকেট পেয়েছেন সাকিব। তিনি ছাড়াও দলে পেসার আছেন আরও তিনজন।

জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান জানান, ‘তানজিম ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা ও অস্বস্তি অনুভব করছেন। আজ অনুশীলনে তার কোনো উন্নতি হয়নি এবং আগামীকাল খেলার জন্যও সে ফিটও নয়।’

এদিকে সাকিবের জায়গায় দলে ডাক পাওয়া হাসান মাহমুদ ঢাকা প্রিমিয়ার লিগে খেলছিলেন প্রাইম ব্যাংকের হয়ে। আজ সিটি ক্লাবের বিপক্ষে এখন পর্যন্ত ৬ ওভার করে ১ মেইডেনসহ খরচ করেছেন ২৩ রান। যদিও থেকেছেন উইকেট শূন্য। আগের দুই ম্যাচেও ঝুলিতে পুড়েছেন ৪ উইকেট। সর্বোচ্চ ১৫ রানে ৪ উইকেট

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলাবদ্ধ সড়কে ধানের চারা লাগিয়ে এলাকাবাসীর অভিনব প্রতিবাদ

যে শর্তে হরমুজে ২০ শতাংশ ফি প্রত্যাহার করলেন ট্রাম্প

ফ্রান্সের সঙ্গে যাত্রা শেষ দেশমের, কে হতে যাচ্ছেন পরবর্তী কোচ?

কে জানত? মেসির কোলের এই শিশুটি ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল খেলবে 

কদর বাড়ছে ব্রয়লার মুরগির, জেনে নিন মজার রেসিপি

মেসির হাঁটাও প্রতিপক্ষের জন্য আতঙ্ক!

যে কারণে বাতিল ইয়ামালের গোল

ফাইনালে স্পেনের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে-কখন

১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

অপ্রতিরোধ্য ফ্রান্সকে হারিয়ে ফাইনালে নিখুঁত স্পেন

১০

পোরোর গোলে কপাল পুড়ছে ফ্রান্সের

১১

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি / চট্টগ্রামে সাদিয়া’স কিচেনকে ৩ লাখ টাকা জরিমানা

১২

অনিচ্ছাকৃত ফাউলে কপাল পুড়ল ফ্রান্সের, সেমির মাঝপথে পেল আরও বড় দুঃসংবাদ

১৩

ফার্মের মুরগি বলা জেন-জিই করেছে মহাকাব্যিক বিপ্লব: তাজুল ইসলাম

১৪

এই কারণেই কি আর্জেন্টিনা বিশ্বকাপ জিততে পারবে না?

১৫

এমবাপ্পেদের জালে বল পাঠিয়ে ওইয়ারসাবালের নতুন ইতিহাস

১৬

চট্টগ্রামে চাপাতি ও বাটালিসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

১৭

চট্টগ্রামে বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক দল নেতার ত্রাণ বিতরণ

১৮

রেকর্ডের জোয়ারে শেষ বয়সভিত্তিক সাঁতার

১৯

পেনাল্টির আশীর্বাদে শুরুতেই এগিয়ে স্পেন

২০
X