স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০২:১৮ পিএম
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

লঙ্কানদের পর এবার টাইগার শিবিরেও ইনজুরির ধাক্কা  

তানজিম সাকিব। ছবি : সংগৃহীত
তানজিম সাকিব। ছবি : সংগৃহীত

রোববার (১৭ মার্চ) সকালে চট্টগ্রাম থেকে খবর আসে ইনজুরিতে সিরিজের শেষ ম্যাচে লঙ্কানদের অন্যতম প্রধান বোলার দিলশান মাদুশাঙ্কা খেলতে পারবেন না। ইনজুরিতে সিরিজ শেষ হয়ে গিয়েছে প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশকে ভোগানো এই পেসারের। এবার লঙ্কানদের মতো স্বাগতিক বাংলাদেশের স্কোয়াডেও হানা দিয়েছে ইনজুরি।

শ্রীলঙ্কার বিপক্ষে সোমবারের সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলা হচ্ছে না টাইগার পেসার তানজিম হাসান সাকিবের। চট্টগ্রামে আজকে অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে ৪ উইকেট পেয়েছেন তানজিম।

প্রথম ম্যাচে পাওয়া হ্যামস্ট্রিং চোটই তৃতীয় ওয়ানডে থেকে মূলত ছিটকে ফেলেছে তাকে। প্রথম ম্যাচে চোটে পড়ে পুরো ওভারের কোটা পূরণ করেননি তিনি। সিরিজের দ্বিতীয় ম্যাচে বোলিং কোটা শেষ করেন তিনি। আজ অনুশীলনেও এসেছিলেন তিনি, কয়েক ওভার বোলিংয়ের পর চোটে পড়েন তিনি।

এদিকে সাকিবের চোট সম্পর্কে বাংলাদেশের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেন, ‘আমার কাছে এইমাত্র ফিজিও খবর পাঠিয়েছে, হ্যামস্ট্রিংয়ের জন্য খেলতে পারছেন না সাকিব। তার জায়গায় আমরা বিকল্প কাউকে খুঁজছি।’

চোটে পড়া এ পেসারকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানো হবে।

এর আগে লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তাসকিন-শরিফুলদের পাত্তা না দিয়ে লঙ্কান ব্যাটাররা যখন বড় জুটি গড়ছেন, তখন টাইগারদের ব্রেকথ্রু এনে দেন তানজিম সাকিব। ম্যাচটিতে তিন উইকেটও নেন তিনি।

এরপর অবশ্য দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য বেশ খরুচে ছিলেন এই টাইগার পেসার। ৬৫ রানের বিনিময়ে ১ উইকেট নেওয়ার আগে, ব্যাট হাতে ১৮ রান করেন তানজিম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে: নাহিদ ইসলাম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পর্তুগালের কোচের পদত্যাগ

সেই বালোগানকে নিয়েই বেলজিয়ামের মুখোমুখি যুক্তরাষ্ট্র

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

১০

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

১১

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

১২

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

১৩

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

১৪

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

১৫

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

১৬

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

১৭

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১৮

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১৯

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

২০
X