স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৪, ১০:৫৭ এএম
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১০:৫৯ এএম
অনলাইন সংস্করণ

অঘোষিত ফাইনালে শুরুতেই তাসকিনের জোড়া আঘাত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সাগরিকায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডে পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে। সকাল ১০টায় শুরু হওয়া এই ম্যাচে নাজমুল হোসেন শান্তর টস ভাগ্য সহায় হয়নি। টস হেরে বোলিংয়ে অবশ্য শুরুটা ভালোই হয়েছে স্বাগতিকদের।

সোমবার (১৮ মার্চ) টস জিতে লঙ্কান অধিনায়ক বাংলাদেশকে বোলিংয়ের আমন্ত্রণ জানান। আর লঙ্কানদের এই আমন্ত্রণ দুর্দান্তভাবে কাজে লাগিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। তাসকিনের বোলিং তোপে শুরুতেই দুই ওপেনারকে হারিয়েছে সফরকারীরা।

শুরুটা আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নিশাঙ্কাকে দিয়ে। আগের ম্যাচে সেঞ্চুরি করে বাংলাদেশকে ভোগানো নিশাঙ্কা তৃতীয় ওয়ানডেতে শুরুতেই সাজঘরে ফিরেছেন তিনি। তাসকিন আহমেদের বলে এলবিডব্লিউ হয়েছেন লঙ্কান ওপেনার।

দ্বিতীয় ওয়ানডেতে ১১৪ রান করে একাই ব্যবধান গড়া নিসাঙ্কা আউট হয়েছেন মাত্র ১ রান করে। তবে এখানেই শেষ নয় পরের ওভারে আরেকটি দুর্দান্ত ডেলিভারিতে পরাস্ত করেছেন আরেক ওপেনার আভিষ্কা ফার্নান্দোকেও। তাসকিনের দারুণ লাইন, দারুণ লেংথের বল বুঝতে না পেরে একটু বেরিয়ে যাওয়া বলে শরীর থেকে আগবাড়িয়ে খেলতে গিয়ে শুধু খোঁচা দিতে পেরেছেন। ফলাফল ৪ রানে মুশফিকুরের হাকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।

প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৫ রান।

এর আগে অঘোষিত ফাইনাল ম্যাচটিতে বাংলাদেশ নেমেছে ৩টি পরিবর্তন নিয়ে ও শ্রীলঙ্কার একাদশে আনা হয়েছে এক পরিবর্তন। ওপেনার লিটন দাসের বদলে জায়গা করে নিয়েছেন এনামুল হক বিজয়। পেসার তানজিম হাসান সাকিবের ইনজুরির কারণে বল হাতে দেখা যাবে মুস্তাফিজুর রহমানকে। আর স্পিনার তাইজুল ইসলামের বদলে দলে জায়গা পেয়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন। আর লঙ্কানদের একাদশে দিলশান মাদুশঙ্কার বদলে এসেছেন মাহিশ থিকশানা।

বাংলাদেশের একাদশ

সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার একাদশ

পাথুম নিসাঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, প্রমোদ মাদুশান ও লাহিরু কুমারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেকিয়া ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান

অভাবের কাছে হার মানেনি স্বপ্ন, ভর্তিচ্ছু ছাত্রীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা 

ভাতাভোগী ক্রীড়াবিদের সংখ্যা ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আক্রমণের মাঝেই আরও উন্নত অস্ত্র তৈরি করেছে ইরান

সিআইডি ও হাইওয়ে পুলিশ পেল নতুন প্রধান

জাপান-ব্রাজিল ম্যাচ কে জিতবে, অপটা সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন

গণঅভ্যুত্থান স্মরণে জুলাই-আগস্টজুড়ে ছাত্র জমিয়তের ৬ কর্মসূচি ঘোষণা

২০২৬–২৭ অর্থবছরের বাজেট / স্টামফোর্ড ইউনিভার্সিটিতে পোস্ট-বাজেট সিম্পোজিয়াম

রিটেইলার ক্যাম্পেইন / ওমেরা এলপিজির গ্র্যান্ড উইনার্স নাইট অনুষ্ঠিত

১০

যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী সানজিদা গ্রেপ্তার

১১

দেশীয় উৎপাদন শিল্পের ওপরই কি বাড়ছে করের বোঝা?

১২

পুলিশে বড় রদবদল

১৩

সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

১৪

এসিল্যান্ডের ওপর হামলা: প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার

১৫

পাকিস্তানে আপত্তিকর ধর্মীয় সম্প্রচারের অভিযোগে টিভি চ্যানেলের লাইসেন্স স্থগিত

১৬

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, খুলে দেওয়া হলো ব্যারাজের সব কপাট

১৭

মামাতো বোনকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

১৮

প্রধানমন্ত্রীর নির্দেশে বান্দরবানের সেই বিদ্যালয় জাতীয়করণের নির্দেশনা

১৯

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

২০
X