স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ১১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

হাসারাঙ্গাকে নিয়ে শ্রীলঙ্কার ‘গেম’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অনেকটা চমক জাগানোর মতোই বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে জায়গা হয়েছিল লঙ্কান লেগ স্পিন অলরাউন্ডার ওয়ানিন্দ হাসারাঙ্গার। অবসর ভেঙে সাদা পোশাকের ক্রিকেটে ফিরেছিলেন তিনি। তখনই ধারণা করা হচ্ছিল, কোনো বড় কিছু আড়াল করতেই হয়তো এমন সিদ্ধান্ত লঙ্কান ক্রিকেট বোর্ডের!

অবশেষে সেটাই সত্যি হয়েছে, স্কোয়াডে থাকলেও এ সিরিজে খেলা হচ্ছে না হাসারাঙ্গার। তৃতীয় ওয়ানডেতে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে বড় নিষেধাজ্ঞায় পড়েছেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তারা জানিয়েছে, বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আম্পায়ারিং নিয়ে কটাক্ষ করার পর এ শাস্তি পেলেন তিনি। ম্যাচে ৩৭তম ওভারে ঘটনাটি ঘটান হাসারাঙ্গা।

আইসিসি জানিয়েছে, আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৮ নম্বর ধারা ভেঙেছেন হাসারাঙ্গা, যেটি আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানানোর সঙ্গে সংশ্লিষ্ট। এতে তিনটি ডিমেরিট পয়েন্ট ও ম্যাচ ফি ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে।

ম্যাচের পর আম্পায়ারকে কটাক্ষ করায় একই শাস্তি পেয়েছেন লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। শাস্তি মেনে নেওয়াতে দুজনের আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

তবে হাসারাঙ্গার ক্ষেত্রে কৌশলগত পরিকল্পনা ছিল শ্রীলঙ্কার! কেননা, এ নিয়ে ২৪ মাসের ব্যাপ্তিতে আটটি ডিমেরিট পয়েন্ট হলো হাসারাঙ্গার। বাংলাদেশ সিরিজের আগে আফগানিস্তানের বিপক্ষে একই ঘটনা ঘটান তিনি। এতে বাংলাদেশ সফরে প্রথম দুই টি-টোয়েন্টি খেলা হয়নি তার।

নিয়ম অনুযায়ী, আটটি ডিমেরিট পয়েন্ট চারটি নিষেধাজ্ঞা পয়েন্টে রূপ নেবে। ফলে তিনি দুই টেস্ট বা চার ওয়ানডে কিংবা চারটি টি-টোয়েন্টিতে নিষিদ্ধ হবেন (যে সংস্করণের খেলা আগে)। হাসারাঙ্গাকে টেস্ট দলে রাখা হয়েছে বলে তার নিষেধাজ্ঞা কার্যকর হবে এ সিরিজেই।

অন্যায়, বিশ্বকাপেই খেলা হতো না তার। কেননা, আইসিসি ভবিষ্যৎ সফরসূচিতে বাংলাদেশের পর শ্রীলঙ্কার আর কোনো সিরিজ ছিল না। সরাসরি বিশ্বকাপে খেলার কথা তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলেই গ্রেপ্তার: খোকন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী

অষ্টম শ্রেণি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও আছে বিভিন্ন সুবিধা

আর্জেন্টিনা-মিসর ম্যাচে ‘লাল কার্ড দেখানো’ ফ্রান্সের সেই রেফারি

এরদোয়ানকে অস্ত্র না দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের নিন্দা

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল

১০

নড়াইলে জুলাই যোদ্ধাদের মারতে পুরস্কার ঘোষণা, থানায় অভিযোগ 

১১

আর্জেন্টিনা-পর্তুগাল ২০৩০ বিশ্বকাপ খেলবে বাছাইপর্ব ছাড়াই

১২

মধ্যরাতে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জে আহত ২৫ জবি শিক্ষার্থী

১৩

নিয়োগ দেবে ভিভো

১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু সাড়ে ৩ হাজার ছাড়াল, আশ্রয়হীন ১৮ হাজার

১৫

ফাইনালের আগে বদলে যাচ্ছে বিশ্বকাপের অফিসিয়াল বল; কিন্তু কেন?

১৬

কখন কোথায় হবে কোয়ার্টার ফাইনালের খেলা

১৭

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো যাদের, অপেক্ষায় কারা

১৮

দুমকীতে ৭১ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

১৯

মোবাইলে আর্জেন্টিনা-মিশর ম্যাচ দেখবেন যেভাবে

২০
X