স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

অভিষিক্ত রানার তিন ওভারে টানা তিন উইকেট

উইকেটের পর রানাকে ঘিরে সতীর্থদের উল্লাস। ছবি : সংগৃহীত
উইকেটের পর রানাকে ঘিরে সতীর্থদের উল্লাস। ছবি : সংগৃহীত

সিলেট টেস্টের জন্য ঘোষিত একাদশে সবাইকে অবাক করে জায়গা করে নেন তরুণ পেসার নাহিদ রানা। ঘন্টায় ১৪০ কি.মি এর বেশি গতিতে বল করতে পারা এই পেসারকে রাখা হয় প্লেয়িং এলিভেনেও। এমনিতেই এমন বোলারের অভাব বাংলাদেশে। সেদিক থেকে এরকম একজন নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেটের জন্য সম্পদ হিসেবেই আবির্ভূত হবে। তিনি যে বাংলাদেশের ক্রিকেটে ভালো করবেন তা আজকের টেস্টের প্রথম দিনেই দেখালেন।

সিলেটে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টে বাংলাদেশের শুরুটা দুর্দান্ত ছিল। মাত্র ৫৭ রানেই সফরকারীদের ৫ উইকেট তুলে নেন টাইগার বোলাররা। তবে এরপরই অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের দুইশত রানের জুটিতে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। তাদের দু’জনের জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকেই ছুটছিল সফরকারীরা। তবে এই সেঞ্চুরিয়ানকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশ দলকে ম্যাচে ফেরান আজকের ম্যাচে অভিষেক হওয়া নাহিদ রানা। দুই ওভারে দুই সেঞ্চুরিয়ানের পর তিনি ফেরান প্রভাথ জয়সুরিয়াকেও।

ধনাঞ্জয়া ও কামিন্দুর ব্যাটে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া শ্রীলঙ্কা যখন ম্যাচ থেকে বাংলাদেশকে পুরোপুরি ছিটকে ফেলার পায়তারা করছিল তখনই রানার আঘাত। লঙ্কানদের দলীয় ২৫৯ রানে কামিন্দুর উইকেট নেন তিনি। তার ছোড়া ‘গুলিসম গতি’র বলে আলতো ব্যাট ছুঁয়ে লিটন কুমার দাসকে ক্যাচ দেন লঙ্কান ব্যাটার। তার আগে অবশ্য সেঞ্চুরি তুলে নিয়েছেন কামিন্দু। ১২৭ বলে ১০২ রান করেন তিনি। এটা তার টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

কামিন্দু ফেরার পর ধনাঞ্জয়াকে সঙ্গ দিতে নামেন প্রবাথ জয়াসুরিয়া। একটু পরই সেঞ্চুরি তুলে নেন লঙ্কান অধিনায়ক। চার হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি পান সিলভা। রানার পরের ওভারে তিনি আউট হন মেহেদী মিরাজকে ক্যাচ দিয়ে, ১৩১ বলে লঙ্কান অধিনায়ক করেন ১০২ রান। এরপরের ওভারের চতুর্থ বলে নাহিদ ফেরান জয়াসুরিয়াকে।

এর আগে সিলেটে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরু থেকে সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। খালেদ আহমেদের বোলিং তোপে ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে তারা। একপর্যায়ে ৫৭ রানে তখন ৫ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে সফরকারীরা। সেই চাপ সামাল দেন কামিন্দু ও সিলভা মিলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বৃষ্টি কতদিন স্থায়ী হবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার দখলে সরকারি কালভার্ট, পানিবন্দি ৩০ পরিবার

জমির উদ্দিনের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

হু হু করে ঢুকছে পানি, ১০ গ্রাম প্লাবিত

আর্জেন্টিনার বিপক্ষে লাল কার্ড দেখে কান্নায় ভেঙে পড়লেন এম্বোলো

জমির উদ্দিনের সম্মানে আদালতের কার্যক্রম আধাবেলা, বন্ধ চেম্বার কোর্ট

ক্যাম্পাসে ছাত্রীদের আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ, আটক ৬

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

বেনাপোল বন্দরের শেডে হাঁটুপানি, ভিজছে কোটি টাকার আমদানিপণ্য

দুই বছর আগে ‘গুম-খুনের শিকার’ যুবক দ্বিতীয় স্ত্রীসহ ধরা

১০

পর্তুগিজ রেফারিকে মেসি— ‘আমাকে অসম্মান করবেন না’

১১

পুলিশের সংকেতেই ফেলে গেল মোটরসাইকেল, রাস্তায় ছড়িয়ে পড়ল ৭ হাজার ইয়াবা

১২

এমপি হান্নান মাসউদের জন্য ঘাটে ফেরানো হলো ফেরি

১৩

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন / এফ-৩৫ পেতে আমিরাতের কাছে এস-৪০০ ছাড়ছে তুরস্ক, সায় রাশিয়ার

১৪

১০ জন নিয়েও আর্জেন্টিনাকে রুখে অতিরিক্ত সময়ে ম্যাচ নিল সুইজারল্যান্ড

১৫

আমরা থাকি বা না থাকি, প্রতিশোধ নেওয়া হবেই: মোজতবা খামেনি

১৬

আর্জেন্টিনার বিপেক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন সুইস তারকা

১৭

হরমুজ প্রণালি ইস্যুতে কাতারও আলোচনায়

১৮

বরিশালে থানায় হামলার ঘটনায় গ্রেপ্তার বেড়ে ২৩

১৯

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

২০
X