স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৪, ০২:৪৯ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার লঙ্কানদের টি-টোয়েন্টি ব্যাটিংয়ে দিশেহারা টাইগাররা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চায়ের শহর সিলেটে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের প্রথম সেশন দুর্দান্ত কাটিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। পেসার খালেদ আহমেদের বোলিং তোপে সফরকারীদের পাঁচ উইকেট নিয়ে হাসিমুখেই মধ্যাহ্নভোজের বিরতিতে যায় স্বাগতিকরা। তবে মধ্যাহ্নভোজ পরবর্তী সেশনে সেই হাসিমুখ আর থাকেনি। দ্বিতীয় সেশনে লঙ্কানদের টি-টোয়েন্টি স্টাইলের ব্যাটিংয়ে চোখে রীতিমতো শর্ষে ফুল দেখছে টাইগার বোলাররা।

শুক্রবার (২২ মার্চ) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দলের মধ্যকার দুই টেস্ট সিরিজের প্রথমটিতে টস হেরে ব্যাট করছে লঙ্কানরা। প্রথম দিনের খেলায় দ্বিতীয় সেশন শেষে সফরকারীদের সংগ্রহ পাঁচ উইকেট হারিয়ে ২১৭ রান। প্রথম সেশনে পাঁচ উইকেট নেওয়ার পর দ্বিতীয় সেশনে বাংলাদেশ ছিল উইকেট শূন্য। দুই লঙ্কান ব্যাটার ধনঞ্জয় ডি সিলভা ও কামিন্ডু মেন্ডিসের অপরাজিত ১৬০ রানের জুটিতে ম্যাচে ভালো ভাবেই ফেরত এসেছে সফরকারীরা।

মধ্যাহ্ন বিরতির পর বাংলাদেশের বোলারদের ওপর রীতিমতো চড়াও হয়ে রান বাড়াতে থাকেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। ষষ্ঠ উইকেট জুটিতে দুজনের ব্যাটে ভর করে সফরকারীরা শাসন করতে থাকে। বাংলাদেশের হয়ে অভিষিক্ত গতিময় পেসার নাহিদ রানা ছিলেন সবচেয়ে খরুচে। ৮ ওভারে খরচ করেছেন ৫৮ রান।

দুই ব্যাটারই শতকের দিকে ছুটছেন। বাংলাদেশের বোলাররা এখন অলৌকিক কিছুর আশায় বসে আছেন বলে মনে হচ্ছে।

এর আগে লঙ্কানরা টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের তোপে পড়ে পথ হারাতে থাকে। মাত্র ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে ধুকতে থাকা লঙ্কানরা অবশ্য পরে ঠিকই সঠিক পথে আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X