স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ১২:৫৩ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ
সিলেট টেস্ট

তাইজুলের প্রতিরোধের পরেও প্রথম সেশন লঙ্কানদের

একাই লড়ছেন তাইজুল। ছবি : সংগৃহীত
একাই লড়ছেন তাইজুল। ছবি : সংগৃহীত

চায়ের শহর সিলেটে একমাত্র প্রথম দিনের প্রথম সেশনটাই যা একটু দাপট দেখিয়েছে বাংলাদেশ। টেস্টর বাকি সময়টাতে বাংলাদেশকে রীতিমতো ভুগিয়েছে সফরকারীরা। টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেও চিত্রটা একই।

লাহিরু কুমারার বোলিং তোপে টাইগার ব্যাটারদের দিশেহারা অবস্থা। একমাত্র ব্যতিক্রম নাইটওয়াচম্যান হিসেবে প্রথম দিনের শেষে নামা তাইজুল ইসলাম। তার একার প্রতিরোধেই যা একটু লড়াই দেখাচ্ছে স্বাগতিকরা। অন্যপ্রান্তে অবশ্য কেউই তাকে সঙ্গ দিতে পারছে না। ভালো শুরু পেয়েও লিটন দাস ফিরেছেন।

শনিবার (২৩ মার্চ) সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে মধ্যাহ্নবিরতিতে যাওয়ার আগে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান তুলতে পারে বাংলাদেশ। প্রথম ইনিংসে এখন পর্যন্ত লঙ্কানদের চেয়ে ১৪৮ রানে পিছিয়ে আছে টাইগাররা। প্রথম দিন নাইটওয়াচম্যান হিসেবে ব্যাটিংয়ে নামা তাইজুল ৭১ বলে ৪১ রান করে অপরাজিত আছেন।

প্রথম দিনে ৩ উইকেটে ৩২ রান নিয়ে দিন শেষ করা বাংলাদেশ। অবশ্য দ্বিতীয় দিনের শুরুতে ইতিবাচক ক্রিকেটেই খেলেন। একপ্রান্তে তাইজুল সাবলীল থাকলেও অন্যপ্রান্তে মাহমুদুল হাসান জয়কে অবশ্য বেশ সংগ্রামই করতে হয়েছে লঙ্কান পেসারদের বিপক্ষে। তার সেই সংগ্রামের ইতি টানেন লাহিরু কুমারা।

ইনিংসে প্রথমবার বোলিং করতে এসেই জয়ের উইকেট তুলে নেন কুমারা। দ্বিতীয় স্লিপে থাকা ধনাঞ্জয়া ডি সিলভাকে ক্যাচ দিয়ে সাজঘরের ফেরেন জয়। আগের দিনের ৯ রান নিয়ে এদিন ব্যাট করতে নেমে এদিন মাত্র ৩ রান যোগ করতে পেরেছেন ডানহাতি এই ব্যাটার।

জয়ের বিদায়ের পর উইকেটে আসেন শাহাদাত হোসেন দিপু। শুরুটা ভালো করলেও বেশিক্ষণ টিকতে পারেননি এই ব্যাটার। কুমারার বলে তিনিও ক্যাচ দেন স্লিপে। ২৬ বলে ১৮ রান করেছেন দিপু।

ওয়ানডে দল থেকে বাদ পড়ার পর এদিন প্রথম ব্যাট করতে নামেন লিটন। শুরুটা দারুণ করেছিলেন ডানহাতি এই ব্যাটার। ৪৩ বলের ইনিংসে প্রতিপক্ষকে তেমন কোনো সুযোগই দেননি এই ব্যাটার। তবে লাহিরু কুমারার দুর্দান্ত এক বলে শেষমেশ বোল্ড হয়ে ফিরতে হয় তাকে।

এর আগে প্রথম দিনের খেলায় শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ে পাঠিয়ে ৫৭ রানে ৫ উইকেট তুলে নিয়েছিল টাইগাররা। তবে ষষ্ঠ উইকেটে লঙ্কানদের ম্যাচে ফেরান কামিন্ডু মেন্ডিস এবং ধনাঞ্জয়া ডি সিলভা। দুজনেই তুলে নেন সেঞ্চুরি। এই দুই ব্যাটারের ব্যাটে প্রথম ইনিংসে ২৮০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় শ্রীলঙ্কা।

প্রথম দিনের শেষদিকে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পরে বাংলাদেশ। ৩২ রানে ৩ উইকেট নিয়ে দিন শেষ করে নাজমুল হোসেন শান্তর দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্স যদি কাউকে ভয় পায়, তাহলে সেটা স্পেন: ইয়ামাল

ফাইনালের আগে ‘ফাইনাল’ / সেমিফাইনালে ফ্রান্স-স্পেনের খেলা কবে ও কোথায়?

ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে হারেনি যে দুই দল

আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল সুইজারল্যান্ড

সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপিকা শ্যাম, সেক্রেটারি দীপক দাস 

প্রধানমন্ত্রী / তরুণদের সম্ভাবনাকে অগ্রগতির চালিকাশক্তিতে পরিণত করা অন্যতম লক্ষ্য

২১তম বিসিএস প্রশাসনের বর্ষপূর্তি উপলক্ষে সম্মিলন

‘ভালো চর্বি শরীরের শত্রু নয়, অতিপ্রক্রিয়াজাত খাবারই বড় ঝুঁকি’

ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচন আজ

বন্যায় বিপর্যস্ত চট্টগ্রামে এবার ব্যাংকে ডাকাতির গুজব

১০

সেই মেরিনোই যখন লা রোজাদের ত্রাতা

১১

স্থগিত নয় সিলেট শিক্ষাবোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা

১২

শেষ মুহূর্তের গোলে বিদায় নিল বেলজিয়াম, সেমিফাইনালে স্পেন

১৩

ইরান আমাকে হত্যা করলে, নজিরবিহীন ‘বোমা হামলা’ হবে: ট্রাম্প

১৪

রূপগঞ্জের ৩৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

১৫

র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট

১৬

সমতায় থেকে বিরতিতে গেল বেলজিয়াম-স্পেন

১৭

এবার নোরা ফাতেহির ফেক ভিডিও ভাইরাল

১৮

সেমির লড়াইয়ে মাঠে নামল স্পেন-বেলজিয়াম

১৯

বিতর্কের পর বিশ্বকাপে ভিএআরে বড় পরিবর্তন আনল ফিফা

২০
X