স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০৭:৪৫ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

নবীর ব্যাটে লড়াকু সংগ্রহ আফগানদের

আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। ছবি : সংগৃহীত
আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। ছবি : সংগৃহীত

সিলেটে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ বোলারদের দাপটের পর ১৫৪ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। পাওয়ার প্লেতে আফগানরা তিন উইকেট হারালেও মোহাম্মদ নবী ও আজমতুল্লাহ ওমরজাইয়ের ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহ পায় রশিদ খানের দল। বাংলাদেশকে ১৫৫ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছে আফগানিস্তান।

এর আগে সিলেটে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে আফগানিস্তান। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলামকে নিয়ে গড়া বাংলাদেশের পেস বোলিং আক্রমণে দিশেহারা হয়ে পড়ে সফরকারীরা।

বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ম্যাচের তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারায় আফগানিস্তান। ওপেনার জাজাইকে (৮) ক্যাচে পরিণত করেন বাঁ-হাতি স্পিনার নাসুম। পরের ওভারে আরেক ওপেনার রাহমানুল্লাহ গুরবাজকে (১৬) শিকারে পরিণত করেন বাংলাদেশের ফাস্ট বোলার তাসকিন আহমেদ।

বাংলাদেশের আরেক পেসার শরীফুল ইসলাম আক্রমণে এসেই টপ অর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরানকে (৮) আউট করেন। আফগান অলরাউন্ডার করিম জানাতকে (৩) তুলে নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

৫২ রানের মধ্যে ৪ উইকেট হারানোর পর নাজিবুল্লাহ জাদরানকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন মোহাম্মদ নবী। কিন্তু তাদের মূল্যবান ৩৫ রানের জুটি ভাঙেন অলরাউন্ডার মিরাজ। নাজিবুল্লাহকে (২৩) লিটন দাসের ক্যাচে পরিণত করেন তিনি।

আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর বীরত্বে দেড়শো পার করে আফগানরা। সর্বোচ্চ ৫৪ রান করে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। বাংলাদেশের পক্ষে অধিনায়ক সাকিব দুইটি, নাসুম, তাসকিন, মিরাজ ও শরীফুল একটি করে উইকেট শিকার করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১০

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১১

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১২

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৩

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৪

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৫

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৬

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৭

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৮

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৯

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

২০
X