স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ০৫:০৬ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

তামিমকে কড়া হুঁশিয়ারি পাপনের

নাজমুল হাসান পাপন ও তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
নাজমুল হাসান পাপন ও তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

গত বছরের অবসরকাণ্ডের পর থেকেই তামিম ইকবাল একবার বলছেন জাতীয় দলে ফিরবেন, একবার বলছেন ফিরবেন না। বারবার জাতীয় দল নিয়ে বাংলাদেশের সাবেক এই অধিনায়কের দোটানা নিয়ে বিতর্কের মুখেই দেশের ক্রিকেট। তামিম ইকবালের এসব কর্মকাণ্ডে বেশ চটেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিপিএলজয়ী দেশসেরা এই ওপেনারকে তাই একপ্রকার কঠোর বার্তাই দিলেন বাংলাদেশের ক্রিকেট বোর্ড সভাপতি। একই সঙ্গে পাপন এটিও জানিয়ে দেন, আগামী বছর তামিম যদি তার মর্জিমতো ফিরতে চানও তখন কিন্তু পরিস্থিতি ভিন্ন হতে পারে।

বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পাপন বিভিন্ন ইস্যুর সঙ্গে কথা বলেন তামিমের জাতীয় দলে ফেরা- না ফেরা নিয়েও। বিসিবি সভাপতি বলেন, ‘সামনের বছর কী হবে সেটা তামিম ঠিক করলে তো হবে না। তখনকার পরিস্থিতির ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেবে বোর্ড।’

এদিকে বিপিএলের পর ডিপিএলেও দারুণ ছন্দে আছেন তামিম। তাই বাংলাদেশ সরকারের ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি মনে করেন তামিমের এখনই দলে ফেরা উচিত। তিনি বলেন, ‘তামিমের এখন কোনো ইনজুরি নেই। বিপিএলে দেখলাম কোনো ইনজুরি নেই, ডিপিএলেও সেদিন দেখলাম ইনজুরির সমস্যা নেই। এখনই তো সে সবচেয়ে ফিট। এখন না খেললে সামনের বছর কী হবে কেউ বলতে পারে? আমি তো মনে করি এখনই খেলা উচিত ওর। এরকম ফিট তামিমকে আমরা অনেক দিন পাইনি।’

ছন্দে থাকা তামিমকে পেতে বিসিবি সভাপতির উপস্থিতিতে আবারও আলোচনায় বসবে বোর্ড কর্তারা। এ প্রসঙ্গে পাপন বলেন, ‘তামিম সবসময় জালাল ভাইয়ের সঙ্গেই আগে যোগাযোগ করে। তাই আমি বলেছি আপনারাই আগে বসেন তারপর আমি বসব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি জর্ডানের

রাকসু জিএস আম্মারের হুঁশিয়ারি / আওয়ামীপন্থি শিক্ষকদের পেলে থানায় সোপর্দ করব

একের পর এক হরমুজ পাড়ি দিল ইরান-সংশ্লিষ্ট জাহাজ

সাভারে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

স্কালোনি বললেন, ‘গ্রাসিয়াস বাংলাদেশ’

পাবনায় ৫৪৯ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

‘অপরাধী সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া আপনার ইমানি দায়িত্ব’

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমলো স্বর্ণের দাম

দুই দশকের বেশি সময় পর ইরাক ছাড়ছে মার্কিন সেনারা

১০

বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে করিম-বানু ফাউন্ডেশন

১১

সবুজ দেশ গড়তে প্রত্যেক শিক্ষার্থীকে গাছের চারা রোপণের আহ্বান প্রধানমন্ত্রীর

১২

রাজশাহীতে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

১৩

নদীভাঙনে বিলীন হচ্ছে ঘর-জমি, আতঙ্কে হাজারো মানুষ

১৪

ঢাকা-মালের সম্পর্কের নতুন দিগন্ত: এমএনইউতে হাইকমিশনারের বই উপহার

১৫

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

১৬

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে প্রতিশোধমূলক অভিযান চলবে: ইরান

১৭

 মেহেদী হাসান ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত

১৮

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৯

চবিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

২০
X