স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৪, ১১:২৯ এএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে যা বললেন লিপু

মুস্তাফিজুর রহমান ও গাজী আশরাফ হোসেন। ছবি : সংগৃহীত
মুস্তাফিজুর রহমান ও গাজী আশরাফ হোসেন। ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলে দারুণ শুরু করেছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে ফিজ চার ম্যাচে ৯ উইকেট শিকার করেছেন। পুরো টুর্নামেন্টে তার চেয়ে বেশি মাত্র একজনই উইকেট শিকার করেছেন এখন পর্যন্ত।

চেন্নাইয়ের হলুদ জার্সিতে মুস্তাফিজের পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেট সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধা সবাই। তবে ধোনির দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে যাওয়ার পরেও মুস্তাফিজ আইপিএলের আর কতদিন খেলতে পারবেন সেই প্রশ্ন ঘুরপাক খাাচ্ছে সবার মনে।

এই মাসের শেষের দিকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বিশ্বকাপ প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ এই সিরিজে মুস্তাফিজের খেলার কথা রয়েছে। তবে সম্ভাবনা রয়েছে আইপিএল খেলতে মুস্তাফিজের ছুটি আরো বাড়বে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মুস্তাফিজকে আইপিএল খেলার ছাড়পত্র দেওয়া হয়েছে। ৩০ এপ্রিলের পর মুস্তাফিজের ছুটি বাড়বে কি না সেই সিদ্ধান্ত অবশ্য বোর্ডের। বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ব্যাপারটি নিশ্চিত করেছেন।

মুস্তাফিজ প্রসঙ্গে প্রধান নির্বাচক বলেন, ‘মুস্তাফিজকে বিসিবি এনওসি দিয়েছে। সেটা ৩০ তারিখ অবধি দেওয়া আছে বলে আমি জানি। এই ব্যাপারে কোনো কিছু পরিবর্তন দরকার হলে বিসিবি করবে, এটা আমাদের ইস্যু না। বোর্ড যদি বাড়াতে চায় বাড়াবে, আমরা তো শরিফুলকে ছাড়া টেস্ট খেললাম। তাকে বিশ্রাম দিয়েছি যাতে বিশ্বকাপে তাকে পুরোপুরি ফিট পাই।’

তবে লিপুর চান জিম্বাবুয়ে সিরিজের জন্য পূর্ণ শক্তির দল পেতে। তিনি বলেন, ‘কোনো কারণে যদি মুস্তাফিজের এনওসি বাড়ায় এটা বোর্ডের এখতিয়ার আমাদের কিছু বলার নাই। তবে আমরা চাইব যে মূল দলটা খেলুক। এটা আমাদের তরফ থেকে চাওয়া। বোর্ড নিশ্চয়ই কোনো কারণ দেখে ৩০ তারিখ অবধি তাকে (মুস্তাফিজ) ছাড়পত্র দিয়েছে’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরোধীরা ফ্যাসিস্ট চিন্তা-চেতনা লালন করে: রিজভী

মাদক নিয়ে বিরোধের জেরে খুন, বিকৃত করা হয় মরদেহ

রাশিয়ায় শ্রম উইং নিয়ে প্রকাশিত কালবেলার সংবাদের প্রতিবাদ দূতাবাসের

এজলাসে তিথিকে নিয়ে বিতর্ক, ইকরার আরেক বিয়ের তথ্য, আইনজীবীদের হট্টগোল 

স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ স্থগিত হওয়ার আশঙ্কা!

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে ইসরায়েলবিরোধী ২ বামপন্থির জয়  

বিকাশে ভুল নম্বরে টাকা চলে গেলে ফেরত পাবেন যেভাবে

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ

এবার মনিপুর স্কুলে শিক্ষা ক্যাডারের ৫ শিক্ষক নিয়োগ

‘মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করবে সরকার’

১০

‘স্মরণকালের সেরা গোল’ যেভাবে কেড়ে নিল ভিএআর!

১১

অর্থনীতিতে গতি আনতে এসএমই খাতকে চাঙ্গা করা সরকারের অগ্রাধিকার: শিল্পমন্ত্রী 

১২

‘আন্তঃজেলা বাস টার্মিনালের কাজ আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে’

১৩

দালালমুক্ত বিআরটিএ গড়তে অনড় আনসার সদস্যরা

১৪

কোরআনের আয়াতের ব্যাখ্যা ঘিরে উত্তপ্ত সংসদ

১৫

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ষাটোর্ধ্ব লেডি বাইকারের 

১৬

ফুলবাড়ীতে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ, আটদিনে হাসপাতালে ভর্তি ৮৮

১৭

ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ঢামেক প্রাঙ্গণে বৃক্ষরোপণ

১৮

সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্য ‘বিকৃত প্রচারের’ অভিযোগ

১৯

কোরআনের আয়াত উদ্ধৃত করে সংসদে বিরোধীদের সমালোচনা করলেন এমপি

২০
X