বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৪, ০৮:১৯ এএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১০:৪২ এএম
অনলাইন সংস্করণ

আইপিএলের জন্য ছুটি বাড়ল মোস্তাফিজের

উইকেট শিকারের পর মোস্তাফিজকে অভিনন্দন জানাচ্ছেন চেন্নাইয়ের ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত
উইকেট শিকারের পর মোস্তাফিজকে অভিনন্দন জানাচ্ছেন চেন্নাইয়ের ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার জন্য ছুটি বেড়েছে মোস্তাফিজুর রহমানের। তবে বাড়তি এক ম্যাচের বেশি খেলার সুযোগ পাচ্ছেন না তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে পাওয়া আগের ছুটি অনুযায়ী আরও তিনটি ম্যাচ খেলার কথা ছিল তার।

তবে ছুটির মেয়াদ বাড়ানোয় আরও একটি ম্যাচ বেশি খেলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের বাঁহাতি এ পেসার। এর আগে বিসিবি থেকে পাওয়া অনাপত্তিপত্র অনুযায়ী ৩০ এপ্রিল ছুটি শেষ হতো কাটার মাস্টারের। এরপর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দেশে ফেরার কথা ছিল তার। তবে ছুটি বাড়ানোয় আরও একদিন বেশি থাকার সুযোগ পাচ্ছেন তিনি।

অর্থাৎ ১ মে পর্যন্ত চেন্নাইয়ের সঙ্গে থাকতে পারবেন মোস্তাফিজ। ফলে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচটিতে দলের সঙ্গে থাকতে পারছেন তিনি। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন অনাপত্তিপত্র অনুযায়ী আগামী ২ মে বাংলাদেশে ফিরতে হবে টাইগার এ পেসারকে। জালাল ইউনুস বলেছেন, ‘মোস্তাফিজের ৩০ তারিখে ফিরে আসার কথা, ওকে আমরা ১ তারিখের ম্যাচ খেলে ফেরার অনুমতি দিয়েছি। ফিরে জিম্বাবুয়ে সিরিজ খেলবে, এরপর আর ওকে পাঠাব না।’

মোস্তাফিজকে বিশ্বকাপের আগে বিশ্রাম দিতে চায় ক্রিকেট বোর্ড—এমনটা জানিয়ে জালাল ইউনুস বলেন, ‘আমরা চাই ওয়ার্ল্ডকাপের আগে ওকে (মোস্তাফিজকে) কয়েকদিন বিশ্রামে রাখতে। জিম্বাবুয়ে সিরিজের পর ও দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলবে।’

আগামী ২৮ এপ্রিল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। ৩ মে থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। আসন্ন সিরিজে মোস্তাফিজকে দলের সঙ্গে চায় বিসিবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফলে অতিবর্ষণে সুলতানাবাদ সড়কের বেহাল অবস্থা

উখিয়ায় পৃথক স্থান থেকে দুটি বার্মিজ অজগর উদ্ধার, পরে অবমুক্ত

বগুড়ায় প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

মাদক রাখতে বাঁধা দেওয়ায় ৬ জনকে কুপিয়ে জখম, আটক ১

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড

টেকসই ব্যাংকিং নিশ্চিতে ট্রেড ফাইন্যান্সের আধুনিকায়ন অপরিহার্য: বিআইবিএম

মানহীন-ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য / ডিএসসিসির মামলায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

১০

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১১

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

১২

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

১৩

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

১৪

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

১৬

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

১৭

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

১৮

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৯

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

২০
X