স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ১০:১৬ এএম
অনলাইন সংস্করণ

বেধড়ক মার খাওয়ায় তুলনাহীন কোহলিরা

হতাশ বেঙ্গালুরুর ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত
হতাশ বেঙ্গালুরুর ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গারুলুতে মারকুটে ব্যাটারের অভাব নেই। তাই তো দলটিকে বলা হয় ‘ব্যাটিং-হেভি টিম’। তবে নিজেদের ব্যাটিং শক্তি দিয়ে প্রতিপক্ষে বোলারদের ওপর যতই চড়াও হোক, বোলিংয়ে কিন্তু সব সময় দূর্বল বিরাট কোহলির দল।

প্রতি আসরে বেধড়ক পিটুনি খায় তাদের বোলাররা। এবারও তার ব্যতিক্রম নয়। রোববার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২২৩ রান তাড়া করতে নেমে মাত্র ১ রানে হেরে যায় বেঙ্গালুরু।

এমন হতাশাজনক হারের আগে লজ্জাজনক এক রেকর্ড গড়েছেন দলটির বোলাররা। আইপিএল তো বটেই, টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের তাদের বিপক্ষে সবচেয়ে বেশি বার ২০০ রান করেছে প্রতিপক্ষ দল।

চলতি আসরে এরই মধ্যে দুবার ২০০ রান খরচ করেছেন বেঙ্গালুরুর বোলাররা। কয়েকদিন আগে তাদের বিপক্ষে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ ২৮৭ রানের রেকর্ড গড়ে সানরাইজার্স হায়দরাবাদ। আর কলকাতা তাদের বিপক্ষে স্কোর বোর্ডে জমা করে ২২২ রান।

ফলে এ পর্যন্ত সর্বোচ্চ ২৯ বার ২০০-এর বেশি রান খরচ করেছেন বেঙ্গালুরুর বোলাররা। এর আগে এই লজ্জাজনক রেকর্ড ছিল ইংলিশ কাউন্টি দল মিডলসেক্সের। তাদের বোলারদের বিরুদ্ধে প্রতিপক্ষ ২০০ বা তার বেশি রান করেছে ২৮ বার।

আর তিনে রয়েছে আইপিএলের আরেক দল পাঞ্জাব কিংস। দলটির বিপক্ষে প্রতিপক্ষ মোট ২৭ বার ২০০ করেছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের দখলে। ক্যারিবিয় বোলারদের তুলোধুনো করে মোট ২২ বার ২০০ রান করেছে প্রতিপক্ষের ব্যাটাররা। আর ২১ বার করে প্রতিপক্ষকে ২০০ রান দিয়ে এ তালিকায় যৌথ্যভাবে দ্বিতীয়তে আছে ভারত ও অস্ট্রেলিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১০

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১১

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১২

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৩

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৪

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৫

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৬

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৭

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৮

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৯

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

২০
X