স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ১২:৫৭ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ
আইপিএল

রানবন্যায় বিরক্ত সৌরভ, বোলারদের বাঁচানোর আকুতি অশ্বিনের

আইপিএলের রানবন্যা ভালো লাগছে না সৌরভ-অশ্বিনের। ছবি : সংগৃহীত
আইপিএলের রানবন্যা ভালো লাগছে না সৌরভ-অশ্বিনের। ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি ক্রিকেট আসর বলে পুরো ক্রিকেট দুনিয়ার নজরে থাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা। টি-টোয়েন্টি ক্রিকেটকে সাধারণত রানের খেলা হিসেবেই অভিহিত করা হয়। স্বাভাবিকভাবেই আইপিএলে দর্শকদের রান ফোয়ারা উপহার দিতে চায় দলগুলো। এবারের আইপিএল রানের জোয়ার বইছেও প্রতিটি ম্যাচেই বোলারদের তুলোধুনো করে রান পাহাড় গড়ছে ব্যাটাররা। তবে এত বেশি রানে বিরক্ত ভারতের কিংবদন্তি অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। আর বোলারদের বাঁচানোর আকুতি ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের।

এবারের আইপিএলের রানবন্যা অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছে। আইপিএলের ১৬ বছরের ইতিহাসে দলীয় সংগ্রহ ২৫০ পেরিয়েছে মোট ৯ বার যার মধ্যে চলতি আসরে পেরিয়েছে সাত বার।

সাধারণত টি-টোয়েন্টি ক্রিকেট আসার পর ২০ ওভারে ২০০ রানের মাইলফলক স্পর্শ করতে পারলেই দলগুলো খুশি থাকত। তবে ২০০ রানের সংগ্রহকে মামুলি সংগ্রহ মনে হচ্ছে এবারের আইপিএলের কারণে। ২২০-২৫ রান করেও দলগুলো ভয়ে থাকছে। কারণ অনায়াসেই সেই রান তাড়া করে ফেলছে দলগুলো। আর শনিবার (২৬ এপ্রিল) ২৬২ রান তাড়া করে রীতিমতো বিশ্বরেকর্ড করে জিতেছে পাঞ্জাব কিংস।

তবে ব্যাটারদের এমন একচ্ছত্র আধিপত্যে ক্রিকেট মাঠে বোলারদের ভূমিকা প্রায় শূন্যের কোঠায় নামিয়ে এনেছে। বোলারদের সাথে এমন বৈষম্যে হতাশ ভারতের সাবেক অধিনায়ক এবং দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির মেন্টর সৌরভ গাঙ্গুলি। বিষয়টির সমাধানের জন্য সাবেক বিসিবি সভাপতি অনুরোধ করেছেন বোর্ডকে।

সৌরভ রানবন্যায় বিরক্তি প্রকাশ করে বলেন, 'বোলারদের পক্ষে খেলাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। মাঠের চারদিকে ওদের বল উড়ে যাচ্ছে। ভবিষ্যতে বিষয়টা নজরে আনা দরকার। ব্যাটিং এবং বোলিংয়ে একটা ভারসাম্য আনা দরকার।'

সৌরভের সঙ্গে একই সুরে কথা মিলিয়েছেন ভারতীয় দলের তারকা স্পিনার রবিনচন্দ্র অশ্বীনও। টেস্টের এক নম্বর বোলার সামাজিক মাধ্যমে আকুতি জানিয়েছেন বোলারদের বাঁচানোর জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১০

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১১

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১২

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৩

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৪

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৬

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৭

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৮

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৯

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

২০
X