মিঠু দাস জয়, সিলেট
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০১:০২ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ
টি-টোয়েন্টি ক্রিকেট

সিলেটে প্রস্তুত বাঘিনীরা

বাংলাদেশের নারী ক্রিকেট দলের তারকা স্পিনার নাহিদা আক্তার। ছবি : কালবেলা
বাংলাদেশের নারী ক্রিকেট দলের তারকা স্পিনার নাহিদা আক্তার। ছবি : কালবেলা

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (২৮ এপ্রিল) মাঠে গড়াবে বাংলাদেশ-ভারতের মধ্যকার পাঁচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। চা বাগান ঘেরা সবুজ মাঠে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী দল। ভারতের বিপক্ষে ভালো কিছু করার প্রত্যয় বাংলার বাঘিনীদের। দল ভালো প্রস্তুতি নিয়েছে একইসঙ্গে পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ভালো কিছু করতে পারবে বলে আশাবাদী নারী দল।

বাংলাদেশ-ভারতের খেলা মানেই উত্তেজনা। এবার এ উত্তেজনা সিলেটের মাঠে। সিরিজকে ঘিরে সিলেটের মাঠে দুই দলই অনুশীলনে ঘাম ঝরাচ্ছে। শুক্রবার (২৬ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২ এ নিজেদের মধ্যে ম্যাচ খেলে বাংলাদেশ নারী দল। এ ম্যাচ খেলে তিন বিভাগে নিজেদের ঝালাই করে নেন বাঘিনীরা।

প্রস্তুতি ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, বাংলাদেশের নারী ক্রিকেট দলের তারকা স্পিনার নাহিদা আক্তার। জানান প্রস্তুতির কথা। নাহিদা জানান, ‘আমরা এখানে ভালো প্রস্তুতি নিয়েছি। সিলেটের মাঠে আমরা প্রস্তুতি ম্যাচ খেলেছি। ব্যাটার ও বোলার সবাই ভালো করেছে। আশা করি ম্যাচে এগুলো আমাদের কাজে দিবে।’

নাহিদা আরও জানান, ‘ভালো খেলে কীভাবে জয়লাভ করা যায় সেই চেষ্টা করব। দল আগের থেকে অনেক ভালো খেলছে। সবাই নিজ নিজ জায়গা থেকে ভালোটা দেওয়ার চেষ্টা করছে।’

সিলেটের আবহাওয়া নয়, ম্যাচ নিয়ে চিন্তিত বাংলাদেশ। পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ভারত বধ করা সম্ভব বলে মনে করেন এই স্পিনার।

২৮ এপ্রিল হবে সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের বাকি চারটি ম্যাচ ৩০ এপ্রিল, ২ মে, ৬ মে ও ৯ মে। এই সিরিজে প্রথম দুটি ও শেষ ম্যাচটি দিবারাত্রির। এই তিনটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। তৃতীয় ও চতুর্থ ম্যাচ দুটি শুরু হবে দুপুর ২টায়।

এ নিয়ে তৃতীয়বার টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশেে এসেছে ভারতের মেয়েরা। ২০১৪ সালে প্রথম সফরে ৩-০ ব্যবধানে সিরিজ জেতে ভারত। গত বছর জুলাইয়ে সর্বশেষ সফরে ভারত সিরিজ জেতে ২-১ ব্যবধানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা 

মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, কিন্তু বেলিংহ্যাম কেন দেখলেন না?

স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর সফরচিত্রে গান, যা বললেন হাবিব

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আটক ৮

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা

কলেজে যাওয়ার পথে প্রাণ গেল ছাত্রীর

রাঙ্গুনিয়ায় বেহাল ২০ কোটি টাকার সড়ক-কালভার্ট / লাশ নেওয়ার পথও এখন উত্তল-অবতল

সব দলের দুই ম্যাচ শেষে কার অবস্থান কোথায়

১০

কারাগারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার মৃত্যু

১১

ডেঙ্গু প্রতিরোধে ১৯ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন

১২

‘তিথির হাতের মেহেদী দেওয়া ছবিতে আলভী লেখা এআই জেনারেটেড’

১৩

গান আছে সম্মান আছে, নেই শুধু চিকিৎসার টাকা

১৪

দুই দিনের রিমান্ডে আলভী

১৫

বান্দরবানের পাহাড়ে মিলল কঙ্কাল, পাশে কাঁধের ব্যাগ

১৬

তৃষার এক পোস্টেই সকল গুঞ্জনের সমাপ্তি

১৭

সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা

১৮

নকআউটে যেতে যে সমীকরণ মেলাতে হচ্ছে ব্রাজিলকে

১৯

রাজধানীতে ৩ দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন

২০
X