স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক দলের বিপক্ষে কেন উইকেট কম মোস্তাফিজের?

মহেন্দ্র সিং ধোনির সঙ্গে মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মহেন্দ্র সিং ধোনির সঙ্গে মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

যদিও প্রশ্ন ওঠে, চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) মোস্তাফিজুর রহমানের পারফরম্যান্স কেমন? ৮ ম্যাচে ১৪ উইকেট শিকারের পর যে কেউ বলবে বেশ ভালো সময় কাটাচ্ছেন বাংলাদেশের কাটার মাস্টার।

তবে একটি আক্ষেপ রয়েছে মোস্তাফিজ ভক্তদের। আইপিএলের চলতি আসরে তার সাবেক দলগুলোর বিপক্ষে পারফরম্যান্স, খুব একটা ভালো নয়। এতে প্রশ্ন উঠেছে কেন?

৮ ম্যাচে ২১.৪০ গড় ও ১৩ স্ট্রাইক রেটে ১৪ উইকেট, ইকোনমি ৯.৭৫-- এ পরিসংখ্যান বলছে চলতি মৌসুমে বেশ ভালো ছন্দেই আছেন মোস্তাফিজ। তবে সাবেক দলগুলোর বিপক্ষে তার পারফরম্যান্স প্রত্যাশামাফিক নয়।

এখন পর্যন্ত আইপিএলে ৩ সাবেক দলের বিপক্ষে খেলেছেন কাটার মাস্টার। চলতি আসরে শিকার করা ১৪ উইকেটের মাত্র ৪টি এসেছে এ তিন দলের বিপক্ষে। এতে প্রশ্ন উঠেছে সাবেক দলের বিপক্ষে কেন এমন সাদামাঠা বোলিং বাঁহাতি পেসারের।

আইপিএলে চেন্নাই সুপার কিংস মোস্তাফিজের পাঁচ নম্বর দল। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে আইপিএলে অভিষেক হয় তার। এরপর রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্সে খেলেছেন তিনি।

চলতি আসরে এ পর্যন্ত মুম্বাই, দিল্লি ও হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। নিজের ও চেন্নাইয়ের তৃতীয় ম্যাচে দিল্লির বিপক্ষে একাদশে ছিলেন তিনি। ৪৭ রানে ১ উইকেট নেন তিনি।

নিজের পঞ্চম ম্যাচে খেলেন আরেক সাবেক দল মুম্বাইয়ের বিপক্ষে। সেই ম্যাচও বাংলাদেশের কাটার মাস্টার ছিলেন নিজের ছায়া হয়ে। ৫৫ রানে নেন ১ উইকেট। আরেক সাবেক দল হায়দরাবাদের ১৯ রানে তার শিকার ছিল ২ উইকেট।

এর আগে যুক্তরাষ্ট্রের ভিসা-সংক্রান্ত ইস্যুতে দেশে থাকায় গত ৫ এপ্রিল হায়দরাবাদের বিপক্ষে খেলা হয়নি তার। সাবেক দলগুলোর বিপক্ষে তুলনামূলক তার খারাপ নিয়ে প্রশ্ন উঠেছে। এর জন্য দায় করা হচ্ছে ম্যাচগুলোর ভেন্যুকে।

নিজের প্রথম দুটি ম্যাচে ৬ উইকেট শিকার করা মোস্তফিজকে খেলতে হয়েছে চেন্নাইয়ের হোম ভেন্যুতে। বিশেষজ্ঞদের মতে চেন্নাইয়ের উইকেট কাটার মাস্টারের বোলিংয়ের জন্য বেশ মানানসই।

দিল্লির বিপক্ষে ম্যাচটি হয় বিশাখাপট্টনমে আর ওয়াংখেড়েতে খেলাতে হয় মুম্বাইয়ের বিপক্ষে। এ দুটি ভেন্যুর কোনোটির তার বোলিংয়ের জন্য তেমন একটা মানানসই নয়। ফলে অকাতরে রান খরচ করতে হয় তাকে।

সর্বশেষ ঘরের মাঠে হায়দরাবাদের বিপক্ষে খেলে চেন্নাই। ফলে আবারও স্বরূপে ফিরেন বাংলাদেশের কাটার মাস্টার। তবে চেন্নাইয়ে লখনৌ বিপক্ষে বোলিং করেন তিনি। ম্যাচে ৫১ রান দিয়ে শিকার করেছিলেন এক উইকেট।

যদিও আর একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি। বিসিবির কাছ থেকে ১ মে পর্যন্ত ছুটি পেয়েছেন মোস্তাফিজ। ফলে সেদিন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফিরতে হচ্ছে তাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১০

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১১

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১২

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৩

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৪

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৫

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৬

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৭

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৮

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৯

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

২০
X