বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৪, ০২:০৬ এএম
অনলাইন সংস্করণ

হার দিয়ে আইপিএল শেষ মোস্তাফিজের

মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের আইপিএল শেষ হওয়ার কথা ছিল একদিন আগেই তবে পরের দিনই চেন্নাইয়ের ম্যাচ থাকায় তার অনাপত্তিপত্রের মেয়াদ আরেকদিন বাড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি এই পেসারের ইচ্ছে ছিল জয় দিয়ে আইপিএলকে বিদায় বলার তবে সেটি আর হলো না। আইপিএলে নিজের শেষ ম্যাচে পরাজয় স্বীকার করে নিতে হয়েছে কাটার মাস্টারের।

বুধবার (০১ মে) ফিজের কাছে জয়ের পাশাপাশি আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় এককভাবে শীর্ষে ওঠার সুযোগ ছিল তবে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে মোস্তাফিজ এদিন ছিলেন উইকেটশূন্য। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে কিপটে বোলিংয়ে ৪ ওভারে ১ মেডেনে ২২ রান দিলেও কোন উইকেট পাননি বাঁহাতি এই পেসার। তার দল চেন্নাই সুপার কিংসও ১৬২ রানের পুঁজি নিয়ে ১৩ বল আগে ৭ উইকেটে হেরেছ।

১৬৩ রানের টাগের্টে মোস্তাফিজকে তৃতীয় ওভারে বোলিংয়ের আনেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। শুরুটা ভালোই করেন তিনি পাওয়ার প্লের দুই ওভার হাত ঘুরিয়ে ১৩ রান দিয়ে উইকেট না পেলেও চাপে রেখেছিলেন ব্যাটারদের।

এরপর ম্যাচের ১৫তম ওভারে যখন বোলিংয়ে আসলেন ততক্ষণে ম্যাচে চেন্নাইয়ের জয়ের কোন আশাই নেই। রাইলি রুশো ও জনি বেয়ারস্টোর ঝড়ো ব্যাটিংয়ে জয়ের দ্বারপ্রান্তে তখন পাঞ্জাব। মোস্তাফিজের তৃতীয় ওভারের সময় পাঞ্জাবের দরকার মাত্র ২৮ রান হাতে ৬ ওভার।

ফিজ অবশ্য বোলিংয়ে এসে আক্রমণাত্মক ব্যাটার শাশাঙ্ক সিংয়ের কাছ থেকে মেইডেন নেন। তার স্লোয়ার ও কাটারে রীতিমতো চোখে শর্ষে ফুল দেখছিলেন শাশাঙ্ক।

তবে ততক্ষণে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে গেছে চেন্নাই। নিজের শেষ ওভারে মোস্তাফিজ কোনো বাউন্ডারি হজম না করলেও ৪ ওয়াইড দিয়ে ব্যবধান আরো কমিয়েছেন। তারপরও ৪ ওভারে ২২ রান দিয়ে মোস্তাফিজ ছিলেন চেন্নাই বোলারদের মধ্যে সেরা।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে চেন্নাই। দুই উদ্বোধনী ব্যাটার রাহানে ও ঋতুরাজ গায়কোয়ড়ি ৮.২ ওভারে ৬৪ রান তোলেন। তবে এরপর ৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। একমাত্র গায়কোয়াড় বলার মতো ৪৮ বলে ৬২ রান করেন। তবে তাদের রান তোলার ধীরগতিতে বড় স্কোর থেকে দূরে সরে যায় চেন্নাই। শেষ দিকে ধোনির ১৪ রানে ১৬২ রানের লড়াকু পুঁজি পায় চেন্নাই। শেষ বলে ২ রান নিতে গিয়ে রান আউট হন ধোনি। এবারের আইপিএলে এবারই প্রথম আউট হন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

উল্লেখ্য আইপিএলে নিজের প্রথম আসরে সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতে নেন মোস্তাফিজ। সানরাইজার্স হায়দ্রাবাদকে শিরোপা জেতাতে বড় ভূমিকা ছিল তার ১৭ উইকেটের। আইপিএলে এখন পর্যন্ত এটাই তার সেরা সাফল্য। তবে এবার পুরো মৌসুম খেলতে পারলে নিশ্চিতভাবেই আগের রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারতেন। কিন্তু জাতীয় দলের সিরিজ থাকায় তাকে ফেরত আনছে বিসিবি। বৃহস্পতিবারই তার দেশে ফেরার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমির আগে নতুন বল, কিন্তু কেন?

আয়াতুল্লাহ খামেনির নির্দেশেই হরমুজ বন্ধের পরিকল্পনা হয়েছিল

দেশে অস্থিতিশীলতার সুযোগ নেবে ফ্যাসিবাদী শক্তি: মাওলানা রাব্বানী

স্পেন-ফ্রান্সের মহারণ, ইতিহাসের সবচেয়ে দামী ম্যাচ

ফ্রান্সের বিপক্ষে স্পেনের শক্তিশালী একাদশ ঘোষণা

ফেসবুক পোস্টে মাহদী আমিন / চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের সকল কেন্দ্র পরীক্ষার উপযোগী

স্পেনের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা

চট্টগ্রামে প্রাইম মুভার ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘটের ডাক

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

১০

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

১১

পরিবেশ মেলায় সিএজেএফ‘র শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১২

ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৩

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

১৪

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

১৫

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

১৬

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প বন্ধের গুঞ্জন নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া

১৭

বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর

১৮

ফ্রান্সের ‘ফ্যাব ফোর’ ঠেকাতে ভিন্ন পরিকল্পনা স্পেনের

১৯

নওগাঁয় নদ-নদীর পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

২০
X