স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৪, ০৫:৪২ পিএম
আপডেট : ০৩ মে ২০২৪, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

জিম্বাবুয়ের বিপক্ষে বোলিংয়ে টাইগাররা

টসের দৃশ্য। ছবি: সংগৃহীত
টসের দৃশ্য। ছবি: সংগৃহীত

চলতি বছরের জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল। সেই সিরিজের প্রথম ম্যাচে চট্টগ্রামে কিছুক্ষণ পর মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। আর প্রথম ম্যাচে টস জিতে বোলিং বেঁছে নিয়েছেন বাংলাদেশ দলপতি।

শুক্রবার (৩ মে) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে জিম্বাবুয়েকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাগরিকায় অবশ্য আজ আকাশ বেশ মেঘলা, স্থানীয় সময় রাত ৮টার দিকে বৃষ্টি নামারও সম্ভাবনা রয়েছে।

জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে বাংলাদেশের ওয়ানডে ওপেনার তানজিদ হাসান তামিমের। এছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য স্পিনবান্ধব পিচ মাথায় রেখে ম্যাচে দুই স্পিনার রিশাদ হোসেন ও শেখ মেহেদিকে ম্যাচ একাদশে রাখা হয়েছে। এছাড়াও ১৮ মাস পর স্কোয়াডে ডাক পাওয়া মোহাম্মদ সাইফউদ্দিনকেও সুযোগ দেওয়া হয়েছে একাদশে।

এই ম্যাচে বাংলাদেশ ৩ পেসার ও ২ স্পিনার নিয়ে ফিল্ডিংয়ে নামছে। জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদও স্কোয়াডে রয়েছেন। এদিকে ফর্মহীনতায় থাকা লিটন দাসও ধরে রেখেছেন নিজের জায়গা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ঝড়ো ব্যাটিং করা জাকের আলী অনিককেও রাখা হয়েছে টাইগার একাদশে।

বাংলাদেশ একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদি, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।

জিম্বাবুয়ের একাদশ:

সিকান্দার রাজা (অধিনায়ক), ক্রেইগ এরভিন, শন উইলিয়ামস, রায়ান বার্ল, ক্লাইভ মাদান্ডে, লুক জংউয়ে, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি, জয়লর্ড গাম্বি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্রায়ান ব্রেনেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া

বহিষ্কার হলেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান

এইচএসসির ৫ বিষয়ের পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

চনপাড়াকে স্থায়ীকরণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিপু ভূঁইয়ার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হাতুড়িপেটা করল সন্ত্রাসীরা

রাতভর পাল্টাপাল্টি হামলা রাশিয়া-ইউক্রেনের

পর্যটকদের ভিসামুক্ত থাকার মেয়াদ কমাতে যাচ্ছে থাইল্যান্ড

পেয়ারা দোকানিকে মারধর ছাত্রদল নেতার, প্রতিবাদে সিনিয়রকে পা ভাঙার হুমকি

পরবর্তী রাষ্ট্রপতি কে, সেটি নির্ধারণের প্রক্রিয়া জানালেন মির্জা ফখরুল

১০

ঝালকাঠিতে মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

সাত মাসে সিলেটে হাম ও নিউমোনিয়ায় ১০৮ জনের মৃত্যু

১২

পুলিশি নির্যাতনের অভিযোগে ভারতজুড়ে নীরব মোমবাতি মিছিলের ডাক সিজেপির

১৩

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৪

মানবাধিকার ইস্যুতে ইইউর অবস্থানকে ‘ভণ্ডামি’ বলল ইরান

১৫

শিশু ইসরাফিলের চিকিৎসায় প্রয়োজন ১০ লাখ টাকা

১৬

জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভূমিকা ছিল: শামসুজ্জামান দুদু

১৭

সাঙ্গু নদে ইঞ্জিনচালিত নৌকাডুবি, পর্যটক নিখোঁজ

১৮

দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা

১৯

৪৩ সাংবাদিককে হত্যার বিচার দ্রুত নিশ্চিতের দাবি বিপিজেএফের

২০
X