স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৪, ১০:১৯ এএম
আপডেট : ০৭ মে ২০২৪, ০২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের টি-টোয়েন্টির জবাবে বাংলাদেশের ‘ওয়ানডে’

বাংলাদেশের দুই ব্যাটার। ছবি : সংগৃহীত
বাংলাদেশের দুই ব্যাটার। ছবি : সংগৃহীত

চলতি বছর অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। সেই প্রস্তুতির লক্ষ্যে বাংলাদেশের নারী দল পাঠিয়েছে ভারত। নিগার সুলতানা জ্যোতিদের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে সিলেটে রয়েছে হারমানপ্রিত করের দল।

তবে একের পর এক ম্যাচে বাংলাদেশ নারী দলের ব্যাটিং ব্যর্থতায় ভেস্তে যাচ্ছে ভারতীয় নারী দলের প্রস্তুতি। তবে নিজেদের প্রস্তুতির ধারটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে ভারতীয় নারী দল।

দুই দিক থেকে ব্যাটিং ব্যর্থতায় ভুগছে বাংলাদেশের নারী দল। কোনো ব্যাটার নিয়মিতভাবে পাচ্ছেন না রান। আরও কারও ব্যাটে উঠছে না ঝড়। ভারতীয় দলের টি-টোয়েন্টির জবাবটা ওয়ানডে ক্রিকেটে দিচ্ছেন বাংলাদেশের ব্যাটাররা।

টানা তিন হারে আগেই সিরিজ নিশ্চিত হয়ে যায় ভারতের। সোমবার বৃষ্টিবিঘ্নিত চতুর্থ ম্যাচে দেখা মেলে একই চিত্রের। ১৪ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ১২২ রান করে ভারত। ওভার প্রতি ৮.৭২ গড়ে রান তোলে ভারতীয় ব্যাটাররা।

অন্যদিকে পুরো ১৪ ওভার ব্যাট করে বাংলাদেশ তুলে মাত্র ৬৮ রান। এই রান তুলতে ৭ উইকেট হারিয়ে ফেরে জ্যোতিরা। বাংলাদেশের রান তোলার গতি ছিল ৪.৮৫।

বৃষ্টির মতো চার-ছক্কা হাঁকিয়েছেন ভারতীয় ব্যাটাররা। চতুর্থ ম্যাচে সব মিলিয়ে ১৪ চারের বিপরীতে ছক্কা হয়েছে ৩টি। অন্যদিকে বাংলাদেশের ইনিংসে সব মিলিয়ে ৭টি চারের মার থাকলেও ছক্কার নেই একটিও। এর আগের তিন ম্যাচেও ছিল একই চিত্র।

চতুর্থ ম্যাচে ৫৬ রানে হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ নারী দল। আগামী বৃহস্পতিবার সিলেটেই হবে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টি। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প, সব জেলায় চিঠি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

বিসিএসে প্রথম নেত্রকোনার তানভীর

থাইল্যান্ডের বিউটি বাজারে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি কসমেটিকস 

বাংলাদেশে উদযাপিত হলো যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী

লাখো মানুষের উপস্থিতিতে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

ব্রাজিলকে আমরা হারাতে পারি : নরওয়ে কোচ

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তেই বাঁচল কোটি টাকা

পাকিস্তানের গওয়াদরে গুলিবিদ্ধ ৫ মরদেহ উদ্ধার

১০

পিজিআরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী / আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা সক্ষমতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

১১

মেসিকে ছুঁলেন এমবাপ্পে, আবার পিছিয়েও পড়লেন

১২

বিএসবিআরএ নির্বাচন অনুষ্ঠিত

১৩

টাকার বিনিময়ে কৃষক লীগ নেতাকে ছেড়ে দেওয়ার অভিযোগ

১৪

‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’

১৫

খামেনির জন্য নয়, তার হাতে নিহত ৪০ হাজার মানুষের জন্য শোক ইরানের  

১৬

‘এক আঘাতেই সবাইকে হত্যা করা সম্ভব; কিন্তু আমি তা করছি না’

১৭

ব্রাজিল-নরওয়ে ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী অপটার, জিতবে কারা

১৮

এমবাপ্পের নতুন প্রেমের গুঞ্জন, অভিনেত্রীর সঙ্গে ছবি-ভিডিওর লিঙ্ক ভাইরাল!

১৯

কে জানে, খামেনির শেষবিদায়ে ওগুলো হয়তো লোকদেখানো কান্না: ট্রাম্প

২০
X