স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৪, ০৪:৫৪ পিএম
আপডেট : ০৭ মে ২০২৪, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

জিম্বাবুয়েকে ১৬৬ রানের টার্গেট দিল টাইগাররা

হৃদয় ও জাকেরের ৮৭ রানের পার্টনারশিপ বড় সংগ্রহ এনে দিয়েছে টাইগারদের। ছবি : সংগৃহীত
হৃদয় ও জাকেরের ৮৭ রানের পার্টনারশিপ বড় সংগ্রহ এনে দিয়েছে টাইগারদের। ছবি : সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই আগে বোলিং করেছে বাংলাদেশ দল। বোলারদের নৈপুন্যে প্রথম দুই ম্যাচে সহজে জয়ও তুলে নিয়েছে স্বাগতিকরা। তবে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে গিয়ে নতুন অভিজ্ঞতা হলো বাংলাদেশ দলের। প্রথম দুই ম্যাচে আগে বোলিংয়ের পর তৃতীয় ম্যাচে গিয়ে আগে ব্যাটিং। তবে ব্যাটিংয়ে টাইগাররা যে খুব খারাপ করেছে তা বলা যাবে না। শেষের ঝড়ে সফরকারীদের মোটামুটি বড় লক্ষ্যই দিতে পেরেছ নাজমুল হোসেন শান্তর দল।

মঙ্গলবার (৭ মে) চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করে তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিকের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান করে বাংলাদেশ। টাইগারদের পক্ষে তাওহীদ হৃদয় সর্বোচ্চ ৫৭ রান করেন। সফরকারী জিম্বাবুয়ের পক্ষে ব্লেসিং মুজরাবানি নেন ৩ উইকেট।

বাংলাদেশের টিম ম্যানেজেমেন্টের ভাষ্যমতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়েই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সম্পন্ন করবে বাংলাদেশ দল। তবে সেই প্রস্তুতির সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচে একমাত্র ধারাবাহিক ব্যাটার তাওহীদ হৃদয়। তৃতীয় ম্যাচেও একই চিত্র।

ওপেনিংয়ে নেমে লিটন দাস ও তানজিদ হাসান তামিমের ব্যর্থতার পর উইকেটে এসে বেশিক্ষণ টেকেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। এরপর জাকের আলি অনিককে নিয়ে বড় জুটি গড়ে বাংলাদেশকে লড়াই করার পুজি দেন তাওহীদ হৃদয়।

লিটন দাস ও তানজিদ হাসান তামিমের উদ্বোধনী জুটিতে আসে মাত্র ২২ রান। ১৫ বলে ২ চারে ১২ রান করে দৃষ্টিকটু ভাবে আবারও আউট হন ব্যর্থতার বৃত্তে থাকা লিটন দাস। ভালো কিছু করতে পারেননি তানজিদ হাসান তামিমও। ২২ বলে ১ টি করে চার ও ছক্কায় ২১ রান করেন তিনি।

দুই ওপেনারের আউট হবার মধ্যখানে নাজমুল হোসেন শান্ত ৪ বলে ৬ রান করে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন।

৬০ রানে ৩ উইকেট হারানোর পর বাংলাদেশকে পথ দেখান তাওহীদ হৃদয় ও জাকের আলি অনিক। ৪র্থ উইকেটে তাদের ৮৭ রানের জুটি বাংলাদেশকে বড় সংগ্রহের স্বপ্ন দেখায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবার ফিফটিও তুলে নেন হৃদয়। তিনি থামেন ৫৭ রান করে। ৩৮ বল স্থায়ী ইনিংসে তিনি ৩ চার ও ২ ছক্কা হাঁকান।

সমান সংখ্যক বাউন্ডারিতে ৩৪ বলে ৪৪ রান করে আউট হন জাকের আলি অনিক। একই ওভারে দুই ব্যাটারকে ফেরান ব্লেসিং মুজারাবানি। জিম্বাবুয়ের সফলতম বোলার তিনিই। ৪ ওভারে ১৪ রান খরচে ৩ উইকেট নেন তিনি। ১ টি করে উইকেট নেন ফারাজ আকরাম ও সিকান্দার রাজা।

মাহমুদউল্লাহ রিয়াদ ৪ বলে ৯ ও রিশাদ হোসেন ৪ বলে ৬ রান করে অপরাজিত থাকলে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৫ রান করে থামে বাংলাদেশের ইনিংস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১০

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১১

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১২

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৩

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৪

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৫

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৬

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৭

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৮

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৯

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

২০
X