স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৪, ০৪:৪০ পিএম
আপডেট : ০৯ মে ২০২৪, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএল ফেরত মোস্তাফিজকে নিয়ে যা বলছেন তাসকিন

অনুশীলনে তাসকিন আহমেদ ও সাইফউদ্দিন। ছবি : সংগৃহীত
অনুশীলনে তাসকিন আহমেদ ও সাইফউদ্দিন। ছবি : সংগৃহীত

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত খেলছিলেন মোস্তাফিজুর রহমান। তবে পুরো আসরে খেলা হলো না তার। জিম্বাবুয়ের সিরিজের জন্য কাটার মাস্টারকে ফিরিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শেষ দুই টি-টোয়েন্টির জন্য ঘোষিত দলে রাখা হয়েছে বাঁহাতি এ পেসারকে। চেন্নাই সুপার কিংসের জার্সিতে পুরো মৌসুম না খেললেও মোস্তাফিজের অনেক অভিজ্ঞতা অর্জন করেছে বলে মনে করছেন বাংলাদেশের আরেক ফাস্ট বোলার তাসকিন আহমেদ।

চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। শুক্রবার সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে দুদল। এই ম্যাচের আগে গণমাধ্যমে কথা বলতে আসেন তাসকিন।

জিম্বাবুয়ে সিরিজের বদলে তার কাছে আইপিএল নিয়ে বেশি প্রশ্ন ছিল গণমাধ্যম কর্মীদের। মোস্তাফিজ প্রসঙ্গে তাসকিন বলেন, ‘দেখুন, আল্লাহর রহমতে মোস্তাফিজ অনেক ভালো করেছে আইপিএলে। সে (মোস্তাফিজ) আসছে। আমার যতটুকু ব্যক্তিগত অভিজ্ঞতা, তাকে আনার কারণ হচ্ছে যাতে সে আমাদের দলের পরিকল্পনা ও সংস্কৃতির সঙ্গে মানিয়ে দ্রুত এগিয়ে যেতে পারে। একই সঙ্গে কয়েকদিন বিশ্রামের ব্যবস্থাও করা হয়েছে। কারণ সে আমাদের অন্যতম সেরা বোলার। নিশ্চিতভাবে তার আইপিএল অনেক ভালো কেটেছে। যথেষ্ট অভিজ্ঞতা সে সেখান থেকে নিয়েছে।’

আইপিএলে খেলার সুযোগ পেয়েছিলেন তাসকিন। ২০২২ সালে ইংলিশ পেসার মার্ক উড ইনজুরিতে পরলে, এ ফাস্ট বোলারকে খেলার প্রস্তাব দেয় লখনৌ সুপার জায়ান্টস। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সিরিজ থাকা তাকে ছাড়তে রাজি হয়নি বিসিবি।

সুযোগ পেয়ে খেলতে না পারার আফসোস নেই তাসকিনের। তিনি বলেন, ‘যে জিনিসটা চলে গেছে, সেটা তো আর নিয়ন্ত্রণে নেই। ইনশাআল্লাহ সামনে খেলব। অবসর সময় পাব। শুধু আইপিএল না, আরও অনেক লিগ আছে। নীতি প্রায় একই। একেকজনের দেহের গড়ন একেক রকম। এজন্য বোর্ড সতর্ক থাকে। ফাস্ট বোলার যাদের দেখছেন, সবারই কোনো না কোনো চোট মানিয়ে চলতে হচ্ছে। হয়তো আমার দেহের গড়ন বা বোলিংয়ের ধরন ভিন্ন, তাই আমি এবার যেতে পারিনি।’

এ সময় তাসকিন আরও যোগ করেন, ‘আমার তো টেস্ট খেলারও কথা ছিল। শেষ মুহূর্তে কাঁধের চোট ম্যানেজ করতে আমি বিরতিতে গিয়েছি...হয়ত ভবিষ্যতে খেলব ইনশাআল্লাহ। আফসোস নেই কোনো। শুধু দোয়া কইরেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে অনুপ্রবেশের চেষ্টা, দুজনকে ফেরত পাঠাল বিজিবি

বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ

তরুণদের মাঝে ক্যানসার বৃদ্ধির ‘মূল কারণ’ আবিষ্কার

অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা

ডি-নথি চালু ও মনিটরিং সেল গঠনের নির্দেশ দিলেন জবি উপাচার্য

ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার

শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

৩৩০ কোটি টাকার অবৈধ পণ্যসহ আটক ১০৪

সুস্থ দেশ-জাতি গঠনে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনধারার বিকল্প নেই: অধ্যাপক ড. মজিবুল হক

কার‍া খেলবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল জানাল সুপারকম্পিউটার

১০

নবম পে-স্কেল / সরকারি চাকরিজীবীদের বেতন ১৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির পরিকল্পনা

১১

নাকের নিচে আঁচড়ের দাগ দেখে হত্যাকারীকে শনাক্ত করে র‌্যাব

১২

পরিবেশবান্ধব কারখানা হিসেবে লিড প্লাটিনাম সনদ পেল ম্যাট্রিক্স সোয়েটার্স লিমিটেড

১৩

প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ বললেন প্রধানমন্ত্রী

১৪

বিশ্বকাপে ব্যর্থতার দায়ে পদ ছাড়লেন দক্ষিণ কোরিয়ার কোচ 

১৫

ট্রাম্পকে পরাজিত মানুষ বললেন বাইডেন, অভিযোগ তুললেন অযোগ্যতার

১৬

সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী

১৭

লেবাননের ঐতিহ্যবাহী স্থাপনাগুলোতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল

১৮

ইউএস-বাংলা এয়ারলাইন্স ও র‍্যাংগস ইলেকট্রনিক্সের মধ্যে সমঝোতা চুক্তি

১৯

৩ দিন পর মিলল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানদের মরদেহ

২০
X