স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৪, ০৫:৩৯ পিএম
আপডেট : ১০ মে ২০২৪, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সাকিব-মোস্তাফিজকে নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

টসের দৃশ্য। ছবি: সংগৃহীত
টসের দৃশ্য। ছবি: সংগৃহীত

মাত্র ২২ দিন পর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট দল। এবারের বিশ্বকাপে সুযোগ না পাওয়া জিম্বাবুয়ের সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে টাইগাররা। এরইমধ্যে অবশ্য চট্টগ্রামে হওয়া সিরিজের প্রথম তিন ম্যাচে জয়লাভ করে সিরিজ জয় নিশ্চিত করেছে নাজমুল হাসান শান্তর দল।

সিরিজ জয় নিশ্চিত হওয়ার পরেও বাংলাদেশ দল এখনও এই সিরিজকে হালকাভাবে নিচ্ছে না। রোডেশিয়ানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্যে বাংলাদেশ ফিরিয়ে এনেছে দলের দুই বড় তারকা সাকিব ও মোস্তাফিজকে। চতুর্থ টি-টোয়েন্টিতে তাদেরকে নিয়েই ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।

শুক্রবার (১০ মে) মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচের জন্য দলে ফিরেছেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।

আগেই সিরিজ জয় নিশ্চিত হওয়ায় আজকের ম্যাচে মোটামুটি ভারমুক্ত হয়েই আজকে মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর দল। তৃতীয় ম্যাচের একাদশ থেকে অবশ্য বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। অবধারিতভাবে আজকের ম্যাচের একাদশে ফিরেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। এই দুই ক্রিকেটারকে জায়গা দিতে গিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দিন জায়গা হারিয়েছেন। এছাড়াও বাজে ফর্মের ভিতর দিয়ে যওয়া টাইগারদের ওপেনিং ব্যাটার লিটন দাসকেও আজকের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় দলে এসেছেন ইনজুরিতে প্রথম তিন ম্যাচে না থাকা সৌম্য সরকার।

অন্যদিকে সফরকারী জিম্বাবুয়ের এই সিরিজে এখন লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো। চতুর্থ ম্যাচে দলে ফিরেছেন রায়ান বার্ল ও রিচার্ড এনগারাভা। দলে নেই জয়লর্ড গাম্বি ও ক্রেগ আরভিন।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলী (উইকেটকিপার), তানভির ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: তাদিওয়ানাশে মারুমানি, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে (উইকেটকিপার), জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মসজিদের মাইকে ঘোষণা’ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ভেনেজুয়েলায় শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পের কারণ কী?

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা

ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

অনন্য হ্যাটট্রিক রেকর্ডের কাছে ভিনিসিয়ুস, গড়লেন অসাধারণ কীর্তি

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

পিপলস ইনস্যুরেন্সের ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

পাউবোর সিনিয়রকে ডিঙিয়ে তিন জুনিয়রকে পদোন্নতি

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

১০

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

১১

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

১২

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৩

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

১৪

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

১৫

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

১৬

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

১৮

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

১৯

বিএনপি-চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

২০
X