স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ মে ২০২৪, ১২:৫৫ পিএম
আপডেট : ১৪ মে ২০২৪, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

নির্ধারিত সময়ে হচ্ছে না বিশ্বকাপের দল ঘোষণা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পুরনো ছবি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পুরনো ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছিল মঙ্গলবার (১৪ মে) দুপুর সাড়ে ১২টায় ঘোষণা করা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল। কিন্তু বিসিবির একটি সূত্র থেকে জানা গেছে নির্ধারিত সময়ে হচ্ছে না দল ঘোষণা।

দল ঘোষণায় কেন বিলম্বিত হচ্ছে তা জানা যায়নি। তবে বিসিবির সূত্রটি জানিয়েছে দুপুর দেড়টা থেকে দুটার মধ্যে হতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলও ঘোষণা করার কথা।

এর আগে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা করার কথা ছিল রোববার (১২ মে)। এ কথা নিশ্চিত করেছিলেন জাতীয় দলের নির্বাচক প্যানেলের দুজন।

পরে জানানো হয় সোমবার (১৩ মে) ঘোষণা করা হবে বিশ্ব আসরের দল। তবে শেষ পর্যন্ত এদিনও ঘোষণা করা হয়নি টাইগারদের বিশ্বকাপ দল। পরে নতুন দিনক্ষণ নির্ধারণ গণমাধ্যমে বার্তা পাঠায় বিসিবি।

সেই বার্তায় বলা হয় সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার (১৪ মে) দুপুর সাড়ে ১২টায় ঘোষণা করা হতে পারে বাংলাদেশের বিশ্বকাপ দল। মূলত তাসকিন আহমেদের জন্য অপেক্ষা করতে গিয়ে দল ঘোষণার প্রক্রিয়ায় বাধা তৈরি হয়েছে।

তার ইনজুরির কারণে দল ঘোষণা করতে সময় নিচ্ছি বিসিবি। ডানহাতি ফাস্ট বোলারের এমআরআই রিপোর্টের অপেক্ষা আছেন জাতীয় দলের নির্বাচকরা। সেই রিপোর্টের উপর ভিত্তি করে, তাকে বিশ্বকাপ দলে রাখা, না রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা।

আগামী ১ জুন ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। বিশ্বকাপের আগে দুর্দান্ত ছন্দে ছিলেন তাসকিন। সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজে ৪ ম্যাচে শিকার করেন ৮ উইকেট। এতে জেতেন সিরিজসেরার পুরস্কার।

তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে বলে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১০

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

১১

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

১২

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

১৩

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

১৪

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১৬

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১৭

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১৮

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১৯

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

২০
X