স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৪, ০৫:৫৬ পিএম
আপডেট : ১৮ মে ২০২৪, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

প্লে-অফে যেতে কোহলিদের বাধা বৃষ্টি  

বেঙ্গালুরুর প্লে অফ স্বপ্নে জল ঢালতে পারে বৃষ্টি। ছবি : সংগৃহীত
বেঙ্গালুরুর প্লে অফ স্বপ্নে জল ঢালতে পারে বৃষ্টি। ছবি : সংগৃহীত

শেষের পথে আইপিএলের এবারের আসর। বিশ্বের সবচেয়ে বড় এই ফ্রাঞ্চাইজি লিগে খেলা দলগুলোর প্রায় প্রতিটিই তাদের ভাগে থাকা ১৪টি করে ম্যাচ খেলে ফেলেছে। ৬৭টি ম্যাচ শেষে আইপিএলের প্লে-অফের চার দলের ৩টি নিশ্চিত হয়েছে। এখন অপেক্ষা শুধু সর্বশেষ দলের জন্য। সর্বশেষ সেই দল হওয়ার জন্য লড়াইয়ে রয়েছে বেঙ্গালুরু ও চেন্নাই। তবে দুই হেভিওয়েটের এই লড়াইয়ে বাগড়া দিতে পারে বৃষ্টি।

এই সপ্তাহে পুরো ভারতজুড়েই বৃষ্টি হচ্ছে। কলকাতা, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, মুম্বাই প্রতিটি জায়গায় আইপিএলের ম্যাচ বিঘ্নিত হয়েছে বৃষ্টিতে। বেঙ্গালুরুতেও একই সম্ভাবনা রয়েছে। এতে অবশ্য সবচেয়ে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই। কারণ শনিবার (১৮ মে) নিজেদের সর্বশেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলা না হলে আইপিএলের প্লে-অফে ওঠার আশা শেষ হয়ে যাবে তাদের।

আবহাওয়ার খবরে বলা হয়েছে শনিবার বেঙ্গালুরুর আকাশ মেঘলা থাকবে। শহরের বেশ কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে ম্যাচে বিঘ্ন ঘটার সম্ভাবনা প্রবল। তাই খেলা যদি না হয় তা হলে পয়েন্ট ভাগ হয়ে যাবে।

সে ক্ষেত্রে প্লে-অফে পৌঁছে যাবে চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের হয়ে যাবে ১৫ পয়েন্ট। প্লে-অফের দৌড়ে থাকা বাকি দলগুলো ১৪ পয়েন্টে আটকে থাকবে।

তাই বিরাট কোহলিরা চাওয়া থাকবে শনিবার বেঙ্গালুরুর আকাশে বৃষ্টি না হোক। আর ধোনিরা চাইবে বৃষ্টি হোক। তবে শুধু বৃষ্টি নয় বেঙ্গালুরুর সামনে অন্য সমীকরণও রয়েছে।

রাত ৮টায় শুরু হওয়া ম্যাচে চেন্নাই যদি প্রথমে ব্যাট করে ২০০ রান করে, তা হলে বেঙ্গালুরুকে সেই রান করতে হবে ১৮.১ ওভারে। তবেই চেন্নাইয়ের রান রেট টপকে প্লে-অফে উঠতে পারবেন বিরাটরা। অন্যদিকে বেঙ্গালুরু প্রথমে ব্যাট করে ২০০ রান করলে অন্তত ১৮ রানে জিততে হবে তাদের। খুব কঠিন অঙ্ক না থাকায় বেঙ্গালুরুর কাছে বড় সুযোগ রয়েছে চেন্নাইকে হারিয়ে এবং নেট রানরেটে টপকে প্লে-অফে ওঠার। কিন্তু বৃষ্টি হলে পাল্টে যাবে হিসাব। কারণ ম্যাচে ওভার কমলে চাপ বাড়বে বেঙ্গালুরুর। খেলা না হলে তো কোনো আশাই নেই।

এই মুহূর্তে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে বেঙ্গালুরু। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট ফাফ ডুপ্লেসির দলের। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। জিতলেই প্লে-অফ নিশ্চিতে ঋতুরাজ গায়কোয়াড়ের দলের। তাদের কাছে সুযোগ রয়েছে বড় ব্যবধানে জিতে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসারও।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১০

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১১

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১২

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১৩

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৪

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৫

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৬

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৭

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৮

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৯

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

২০
X