স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৪, ০৯:২৬ এএম
আপডেট : ১৭ মে ২০২৪, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে মোস্তাফিজকে শুভকামনায় কী বলছে চেন্নাই

মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের জার্সিতে অভিষেক মৌসুমে দুর্দান্ত ছিলেন কাটার মাস্টার।

৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করে ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার ওপরের দিকে। অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য তাকে আইপিএলের মাঝপথে দেশে ফিরিয়ে আনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে কিছুটা বিপাকে পড়ে চেন্নাই।

এদিকে জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ দল। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য বাঁহাতি এ পেসার। আসন্ন বিশ্বকাপের জন্য মোস্তাফিজকে শুভকামনা জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে সুট পরিহিতি মোস্তাফিজের একটি ছবি পোস্ট করেছে চেন্নাই। ক্যাপশনে লিখেছে, ‘মিশন কাটার, সুইং স্ট্রং, আপনার জন্য শুভকামনা, ফিজ।’ পরে হ্যাশ ট্যাগ দিয়ে লেখা টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আসরের মাঝপথে মোস্তাফিজকে হারিয়ে কিছুটা বিপাকে পড়ে চেন্নাই। এরপর ইনজুরির কারণে ছিটকে যান শ্রীলঙ্কার পেসার মাহিশা পাথিরানা। শনিবার (১৮ মে) গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে চেন্নাই। প্রতিপক্ষ বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ ম্যাচ জিতলে প্লে-অফ নিশ্চিত হবে দলটির।

এদিকে লম্বা-ভ্রমণের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ দল। শুক্রবার (১৭ মে) ভোরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় বলা হয়, হিউস্টেনের জর্জ বুশ আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে করেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। প্রতিবারের মতো বড় স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে ইন্টারন্যাশনার ক্রিকেট কাউন্সিল-আইসিসির বৈশ্বিক আসর খেলতে গিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিশ্বকাপ শুরু আগে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। হিউস্টনে ২১, ২৩ ও ২৫ মে হবে ম্যাচগুলো। পরে আগামী ১ জুন নিউইয়র্কে বিশ্বকাপের অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচ বাংলাদেশ খেলবে ডালাস ও নিউইয়র্কে। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। এরপর ১০ জুন বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

এরপর গ্রুপপর্বের বাকি দুই ম্যাচ খেলতে ওয়েস্ট ইন্ডিজে যাবেন শান্তরা। সেখানে সেন্ট ভিনসেন্টে ১৩ জুন টাইগারদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। আর ১৭ জুন একই ভেন্যুতে শেষ ম্যাচে বাংলাদেশ লড়বে নেপালের বিপক্ষে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X