স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ মে ২০২৪, ০১:৪৫ এএম
অনলাইন সংস্করণ

ভালো খেলেই হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ

ভালো খেলেই হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ

সিরিজের নিস্পত্তি হয়েছিল দ্বিতীয় ম্যাচেই। যুক্তরাষ্ট্রের মতো ক্রিকেটে নবাগত দলের কাছে সিরিজ পরাজয় বাংলাদেশের খেলোয়াড়দের ক্রিকেট সামর্থ্য নিয়েই প্রশ্ন তুলে দিয়েছিল। শঙ্কা ছিল হোয়াইটওয়াশের মতো বড় লজ্জারও। তবে সেই অপমান থেকে রক্ষা পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। সিরিজের শেষ ম্যাচে দাপুটে খেলেই হোয়াইটওয়াশ এড়িয়েছে টিম টাইগার্স।

শনিবার (২৫ মে) মার্কিন যুক্তরাষ্ট্রের হিউস্টনের প্রেইরি ভিউ গ্রাউন্ডে স্বাগতিকদের সঙ্গে হওয়া তিন ম্যাচের শেষটিতে ১০ উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে টস জিতে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের ক্যারিয়ার সেরা বোলিংয়ে যুক্তরাষ্ট্রকে ১০৪ রানে থামায় বাংলাদেশ। জবাবে দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে ৫০ বল বাকি থাকতেই ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় নাজমুল হোসেন শান্তর দল।

যুক্তরাষ্ট্রের দেওয়া ১০৫ রানের স্বল্প টার্গেটে দ্রুত গতিতে রান তুলতে থাকেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। অবশ্য বাংলাদেশ আজকের ম্যাচে তিনজন স্বীকৃত ওপেনার নিয়ে নামে। তানজিদ-সৌম্যর সঙ্গে লিটন দাসও ছিলেন। তবে তানজিদ-সৌম্যর আগ্রাসী ব্যাটিংয়ের কারণে তার আর নামতে হয়নি।

আজকের ম্যাচে বাংলাদেশের ব্যাটিং এপ্রোচও ছিল আগের দুই ম্যাচের চেয়ে আলাদা। দুই ওপেনারই সাবলীল ব্যাটিং করেছেন। ১৩৮.০৯ স্ট্রাইক রেটে ব্যাট করা তানজিদ তামিম নিজের ক্যারিয়ারের তৃতীয় ফিফটি তুলে নেন। ৪২ বলে ৫ চার ও ৩ ছয়ে ৫৮ রানে অপরাজিত থাকেন তিনি। আরেক প্রান্তে অন্য ওপেনার সৌম্য মাত্র ২৮ বলে ৪ চার ও ২ ছয়ে ৪৩ রান করেন। তাই বলতে গেলে হেসে খেলেই লক্ষ্যে পৌঁছায় টিম টাইগার্স।

এর আগে শেষ ম্যাচে টস ভাগ্য ভালোভাবে কাজে লাগায় বাংলাদেশ। যদিও শুরুতে খাপছাড়া বোলিংয়ে ভালো শুরু পায় স্বাগতিকরা। তবে শেষে মোস্তাফিজের ক্যারিয়ার সেরা বোলিং ও রিশাদের কিপটে বোলিংয়ে ১০৪ রানের বেশি করতে পারেনি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সহআয়োজকরা।

কোরি অ্যান্ডারসনের ১৮ বলে ১৮ আর শ্যাডলি ভ্যান শ্যালউইকের ১৭ বলে ১২ ছিল যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ। টাইগারদের পক্ষে ফিজের ৬ উইকেট ছাড়াও তানজিম সাকিব, রিশাদ ও সাকিব পায় একটি করে উইকেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X