স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০৫:২৫ পিএম
আপডেট : ২৫ মে ২০২৪, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

আর মাত্র কয়েক দিন পরই যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজের মাটিতে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। অচেনা যুক্তরাষ্ট্রের কন্ডিশনে নিজেদের মানিয়ে নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামে বাংলাদেশ।

যে সিরিজের প্রথম দুটিতে হেরে ইতোমধ্যেই লজ্জাজনকভাবে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তাই সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের লক্ষ্য চরম লজ্জার হাত থেকে নিজেদের বাঁচানোর। সেই লক্ষ্যেই শনিবার (২৫ মে) রাত ৯টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনের প্রেইরি ভিউ কমপ্লেক্সে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাঠে নামবে টিম টাইগার্স।

চলতি সিরিজের প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও ব্যাটিংয়ে ব্যর্থ টিম টাইগার্স। বিশেষ করে টপ অর্ডারের টানা ব্যর্থতা ভাবিয়ে তুলবে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টকে।

তবে শেষ ম্যাচেও সেই ব্যর্থ টপ অর্ডার নিয়েই নামার সম্ভাবনা বেশি বাংলাদেশের। সেকারণে তরুণ তানজিদ তামিমের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে সৌম্য সরকারকে। তবে আরেক ব্যর্থতার বৃত্তে থাকা ওপেনার লিটনকেও দেখা যেতে পারে। তিনে নামবেন দলপতি নাজমুল হোসেন শান্ত।

মিডল অর্ডারে তাওহিদ হৃদয়ের সঙ্গে থাকার কথা দুই অভিজ্ঞ ব্যাটার সাকিব ও মাহমুদউল্লার। লোয়ার মিডল অর্ডারে ফিনিশার ও উইকেটকিপারের ভূমিকায় থাকার কথা জাকের আলি অনিকের, তবে লিটনকে ‍সুযোগ দিলে আজকে টিম ম্যানেজমেন্ট বাজিয়ে দেখতে পারে অন্য কাউকে। সেক্ষেত্রে লিটনকে দেখা যেতে পারে উইকেটের পেছনে। লেগ স্পিনার রিশাদ হোসেনের জায়গায় আজ সুযোগ দেওয়া হতে পারে তানভির ইসলামকে।

দুই বিশেষজ্ঞ স্পিনার সাকিব-তানভিরের সঙ্গে থাকতে পারেন ৩ পেসার তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ তামিম, সৌম্য সরকার/লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভির ইসলাম, তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X