স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ১২:০১ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

অলরাউন্ড নৈপুণ্যে লিটনকে সহজে হারালেন সাকিব

অলরাউন্ড নৈপুণ্যে মন্ট্রিয়েল টাইগার্সকে জিতিয়েছেন সাকিব। ছবি: সংগৃহীত
অলরাউন্ড নৈপুণ্যে মন্ট্রিয়েল টাইগার্সকে জিতিয়েছেন সাকিব। ছবি: সংগৃহীত

কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে একই ম্যাচে অভিষেক হয় দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও লিটন দাসের। মুখোমুখি লড়াইয়ে অবশ্য জয়ী সাকিব আল হাসান। অলরাউন্ড নৈপুণ্যে নিজের দল মন্ট্রিয়েল টাইগার্সকে জিতিয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

শুক্রবার (২১ জুলাই) রাতে লিটন দাসের দল সারে জাগুয়ার্সের মুখোমুখি হয় সাকিবের মন্ট্রিয়েল টাইগার্স। শুরুতে বল করে লিটনদের মাত্র ১৩৬ রানে আটকে দেয় মন্ট্রিয়েল। মন্ট্রিয়েলের বোলিংয়ে এই দুর্দান্ত সাফল্যের অন্যতম নায়ক সাকিব। ১৮ রান দিয়ে লিটনসহ তিন ব্যাটারকে আউট করেন তিনি।

টস জিতে ফিল্ডিং নেয় মন্ট্রিয়েল টাইগার্স। শুরুতেই সারে জাগুয়ার্সকে চাপে ফেলে তারা। দ্বিতীয় ওভারেই ইংল্যান্ডের অ্যালেক্স হেলসকে আউট করে সারে জাগুয়ার্সকে ধাক্কা দেন পাকিস্তানের বোলার কালিম সানা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।

ইনিংসের পঞ্চম ওভারে লিটনকে সাজঘরে ফেরান সাকিব। আউট হওয়ার আগে ১ ছয়ে ১১ বলে ৯ রান করেন লিটন। সাকিব এরপর আরও ২টি উইকেট নেন। সব মিলিয়ে ৪ ওভারে ১৮ রান দিয়ে তার উইকেট ৩টি। সারে জাগুয়ার্স ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৩৬ রান

বলের পর ব্যাট হাতেও সাকিব ছিলেন দুর্দান্ত। তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৩ বলে ৪টি চার ও ১টি ছয়ে করেছেন ২৬ রান। ৯ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মন্ট্রিয়েল টাইগার্স। তবে ম্যাচসেরার পুরস্কার সাকিব পাননি। ম্যাচসেরার পুরস্কার গিয়েছে ৩১ বলে ২৮ রান করা কানাডিয়ান ক্রিকেটার দিলপ্রীত সিংয়ের ঝুলিতে। বল হাতে কোনো অবদান ছিল না দিলপ্রীতের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X