বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৪, ০৫:৫৪ এএম
অনলাইন সংস্করণ

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে দাপুটে জয় অজিদের

বোল্ড জস বাটলার। ছবি : সংগৃহীত
বোল্ড জস বাটলার। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রায় দুশোর কাছাকাছি স্কোর করেছিল কানাডা। আবার সেই স্কোর খুব সহজেই টপকে যায় বিশ্বকাপের সহ-আয়োজকরা।

তখন অনেকে ভেবেছিলেন হয়তো এবারের বিশ্বকাপে রানের বন্যা বইবে। কিন্তু চিত্রটা উল্টো। রান করতে কষ্ট হচ্ছে ব্যাটারদের। আবার সেই রান তাড়া করতে গিয়েও হিমশিম খেতে হচ্ছে প্রতিপক্ষকে।

সদ্য শেষ হওয়া আইপিএলে ঘনঘন ২০০ রানের স্কোর হলেও, বিশ্বকাপে এই যেন সোনার হরিণ। অবশেষে বিশ্ব আসরে দেখা মিলল ২০০ স্কোর। ১৭তম ম্যাচে এসে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো এই স্কোর করে অস্ট্রেলিয়া।

ব্রিজটাউনে ইংল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে ৭ উইকেটে ২০১ রান করে অজিরা। জবাবের ছয় কেটে ১৬৫ রানে থামে ইংল্যান্ডের ইনিংস। ৩৬ রানের জয়ে সুপার এইটের পথে এগিয়ে থাকলো অস্ট্রেলিয়া।

কেনসিংটন ওভালে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন দুই অজি ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। মাত্র ৫ ওভারে স্কোরবোর্ডে ৭০ রান তুলেন তারা। ওয়ানে ১৬ বলে ৩৯ আর হেড ১৮ বলে ৩৪ রান করে আউট হন।

এরপর মিচেল মার্শ (৩৫), গ্ল্যান ম্যাক্সওয়েল (২৮) ও মার্কাস স্টয়নিসের (৩০) ব্যাটে কোনো অর্ধশতক ছাড়াই আসরের সর্বোচ্চ রেকর্ড ২০১ রান করে অস্ট্রেলিয়া।

রেকর্ড রান তাড়ায় শুরুটা ভালো করেন দুই ইংলিশ ওপেনার ফিল সল্ট ও জস বাটলার। ওপেনিং জুটিতে ৭ ওভারে ৭৩ রান তোলেন তারা। পরপর দুই ওভারে সল্ট (৩৭) এবং অধিনায়ক বাটলারকে (৪২) ফিরে ম্যাচের গতিপথ পালটে দেন জাম্পা। বোল্ড করেন জাম্পা। পরের ওভারে ফেরান ২৮ বলে ৪২ রান করা বাটলারকে। শেষ দিকে মঈন আলীর ২৫ রানের ইনিংস পরাজয়ে ব্যবধান কমায় ইংলিশদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১০

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১১

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১২

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৩

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৪

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৫

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৬

পর্তুগালের একাদশ ঘোষণা

১৭

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৮

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৯

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

২০
X